ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

২০২৬ ফুটবল বিশ্বকাপ
আমার বার্তা অনলাইন:
১১ জুন ২০২৬, ১১:৩২

আর ১৪ ঘণ্টা পরই পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। মেগা ইভেন্টটির ২৩তম আসরকে কেন্দ্র করে সৃষ্ট অনেক প্রশ্ন এবং ঘটনা এখনও অমীমাংসিত। উচ্চমূল্যের টিকিট নিয়ে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের বিতৃষ্ণা ছিল আগে থেকেই। এ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে প্রতিযোগী দল ও সমর্থকদের ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ির মধ্যে পড়তে হচ্ছে। সেসব নিয়ে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মেক্সিকোয় আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টায় শুরু হবে ফুটবলবিশ্বের সবচেয়ে মর্যাদাপূূর্ণ এই প্রতিযোগিতা। তার আগেরদিন (বুধবার) বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে ফিফা সভাপতি বলেন, ‘আমরা যদি কোনো ভুল করে থাকি, তাহলে সম্ভবত উত্তর আমেরিকায় যারা টিকিট বিক্রি করছে তারাও একই ভুল করছে।’

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ ডলার। তবে নিউইয়র্কের বাইরে ১৯ জুলাইয়ের ফাইনালের সাধারণ আসনের টিকিটের দাম ধরা হয়েছিল সর্বোচ্চ ৮৬৮০ ডলার পর্যন্ত। আর হসপিটালিটি আসনের দাম ওঠে ৭৩২০০ ডলার পর্যন্ত। পরে ফিফা ফাইনালের টিকিটের দাম আরও বাড়িয়ে ১০৯৯০ ডলার থেকে ৩২৯৭০ ডলার পর্যন্ত ধার্য করেছে। এদিকে, তীব্র সমালোচনার পর ফিফা জাতীয় ফেডারেশনগুলোর নিয়মিত সমর্থকদের জন্য ৬০ ডলারের টিকিট দেয়। ইনফান্তিনোর মতে– ওই ক্যাটাগরিতে ১ লাখ ৩০ হাজার টিকিট দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে টিকিটের দাম ছিল ৬৯ থেকে সর্বোচ্চ ১৬০৭ ডলারের মধ্যে। এবারের ডায়নামিক প্রাইসিং নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়েছিলেন ইনফান্তিনো। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তেও যথারীতি সেই প্রশ্ন, জবাবে ফিফা সভাপতি বলেন, ‘আপনি যদি নির্দিষ্ট বাজারে কম দামে টিকিট বিক্রি করেন, যা যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ বৈধ তাহলে সেটি সেকেন্ডারি মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হয়ে যেত। তখন সেই অর্থ কোথায় যেত? যারা সেকেন্ডারি মার্কেট বা কালোবাজার পরিচালনা করে তাদের কাছে (যেত), ফুটবলের কাছে নয়।’

টিকিট বিক্রিতে অনিয়ম নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, নিউইয়র্ক ও টেক্সাসে তদন্ত চলছে। সেসব নিয়ে উদ্বিগ্ন নন বলে জানান ইনফান্তিনো, ‘যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে যে আইনি তদন্ত বা অভিযোগ হয়েছে, তা নিয়ে আমরা খুবই স্বস্তিতে আছি। সাড়ে ৬ থেকে ৭ মিলিয়ন টিকিট বিক্রি শুরুর আগে আমরা সেরা আইনজীবী ও বিশেষজ্ঞদের দিয়ে সবকিছু যাচাই করেছি। আমরা যদি ভুল কিছু করে থাকি, তাহলে উত্তর আমেরিকায় টিকিট বিক্রি করা সবাই একই ভুল করছে। আমরা সব ধরনের তদন্তকে স্বাগত জানাই। আমরা সবকিছু উপস্থাপন করতে প্রস্তুত এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে প্রস্তুত।’

এদিকে, যুক্তরাষ্ট্রে আগামী শনিবার হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল সোমালিয়ার রেফারি ওমর আর্তানের। কিন্তু তার সঙ্গে সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সম্পৃক্ততা আছে দাবি করে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এ ছাড়া ইরানের ফুটবলভক্তদের টিকিট বাতিলেরও অভিযোগ উঠেছে। একইভাবে সেনেগাল ও উজবেকিস্তানের মতো বিশ্বকাপের প্রতিযোগী দেশের খেলোয়াড়-স্টাফদের অসম্মানের সঙ্গে তল্লাশি চালানোর মতো ঘটনায়ও তৈরি হয়েছে সমালোচনা।

সব বিষয়ে আলাদা জবাব না দিলেও, যুক্তরাষ্ট্রের অনেক কাজে নিজেদের কিছু করতে না পারার স্বীকারোক্তি দিয়েছেন ফিফা সভাপতি। ইনফান্তিনো বলছেন, ‘আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি না। আমরা চেষ্টা করি। আমরা আলোচনা করব, কথা বলব। কখনও কখনও একটু শান্ত (চিল) থাকা, অপেক্ষা করাও ভালো। আমরা সব সমস্যার সমাধান করার চেষ্টা করি। তবে আমাদের বুঝতে হবে, আমরা বিশ্বের রাজা নই যে সরকার ও পুলিশ বাহিনীর ওপর নির্দেশ দিতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমাদের পৃথিবী এখন খুবই আগ্রাসী এক পৃথিবী। নিরাপত্তা সবকিছুর ঊর্ধ্বে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয় তা সম্মান করতে হয়। আমরা পর্দার আড়ালে কাজ করছি।’ তবে যুক্তরাষ্ট্রে ইরান জাতীয় ফুটবল দলের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে ফিফার ভূমিকার প্রশংসা করেন ইনফান্তিনো, ‘আমি মনে করি আমেরিকায় ইরানকে খেলতে আনা সফলতা। আমি জানি না আর কে এটি করতে পারত। সবাই বিশ্বাস করে এটি সঠিক কাজ। তবে আমরা চাঁদে বাস করি না, আমরা পৃথিবীতে বাস করি এবং বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।’

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা ও বিশ্বকাপ থেকে নিজেদের আয় নিয়ে ইনফান্তিনো বলেন, ‘তার সম্পৃক্ততা ও সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হতো না, এটা খুব সহজ কথা। তিনি দ্রুতই বিশ্বকাপের গুরুত্ব এবং এর প্রভাব বুঝেছিলেন। আমরা সবকিছু পে-টু-ভিউ করতে পারতাম। তাহলে সম্ভবত ৩০ বিলিয়ন ডলার আয় হতো। কিন্তু তখন বিশ্বের কোটি কোটি মানুষ বিশ্বকাপ দেখতে পারত না।’

আমার বার্তা /জেএইচ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস ৯৬ বছরের, তবে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে এই মেগা ইভেন্ট

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে এবারের আসর শুধু নতুন

আজ শুরু জমজমাট ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬

ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী

ঢাকা আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টিম বনাম ডিপ্লোম্যাটিক কোর টিমের মধ্যে এক প্রীতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

৭৮৬ কোটি থেকে ৯ লাখ ৩৮ হাজার কোটির বাজেটে বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

বাজেটে শুল্ক-কর হ্রাসে যেসব পণ্যের দাম কমতে পারে

জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৪৪৩২ টাকা

আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্য সংকট: জাতিসংঘের সতর্কতা

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

আজ শুরু জমজমাট ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬

শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও: ববি হাজ্জাজ

উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি

 মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে

জাতিসংঘে জলবায়ু অর্থায়ন-এলডিসি উত্তরণে সহায়তার আহ্বান বাংলাদেশের

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী

কাঁধ ব্যথার দ্রুত  সমাধানে ফিজিওথেরাপির কাজ

হার্টের রিংয়ের দাম কমেছে ৩ থেকে ৪৮ হাজার টাকা