ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

আবারও নাহিদ-তাইজুলের আঘাতে ৫ উইকেট হারালো পাকিস্তান

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৬, ১৪:৫৬
আবারও নাহিদ-তাইজুলের আঘাত, ৫ উইকেট হারালো পাকিস্তান

নাহিদ রানা যেন ত্রাসের নাম পাকিস্তানের ব্যাটারদের কাছে। ৪৩৭ রানের পাহাড় তাড়া করতে নামা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেট নেন তিনি। এবার ফেরালেন ৬ রান করা সৌদ শাকিলকে। এর পরপরই ৭১ রান করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে পাকিস্তানের পঞ্চম উইকেট তুলে নেন তাইজুল।

নাহিদের ওয়াইডিশ ইয়র্কারে ব্যাট ছুঁইয়ে লিটনের গ্লাভসে ক্যাচ দেন শাকিল। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন তিনি। যদিও তাতে কোনো লাভ হয়নি। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত বহাল রাখলে ছাড়তে তাকে হয় মাঠ। ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা।

তাইজুলের স্পিনে শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়েছেন ৭১ রান করা শান। দুই নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আছেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য দরকার আরও ২৭৫ রান।

লাঞ্চের আগে দুই উইকেট হারালেও হাল ধরেছিলেন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। দুজন মিলে ৯০ রানের জুটিও পার করে ফেলেন। অস্বস্তি শুরু হয় স্বাগতিকদের। তবে সেই অস্বস্তি দূর করেছেন স্পিনার তাইজুল ইসলাম বাবর আজমকে ফিরিয়ে।

সিলেটে ৪৭ রান করা বাবর তাইজুলের বলে সাজঘরে ফেরেন। যদিও ভালো বলে আউট হননি তিনি। লেগ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়ার পথে তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ১৩৩ রানে তৃতীয় উইকেট হারিয়েছে সফরকারীরা। ৪টি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।

বাবরের বিদায়ে ভাঙে শান মাসুদের সঙ্গে ৯২ রানের জুটি। তবে অধিনায়ক শান মাসুদ অপরাজিত ছিলেন ফিফটি করে। তার সঙ্গে যোগ তখন দেন নতুন ব্যাটার সৌদ শাকিল। বোর্ডে তখন তাদের রান ৩ উইকেটে ১৩৭। জয়ের জন্য দরকার আরও ৩০০ রান।

দলীয় ২৭ রানে নাহিদ রানার বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন আব্দুল্লাহ ফজল। ৬ রান করে ফেরেন সাজঘরে। দুর্দান্ত ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ।

আজান আওয়াইস পারেননি ৪৯ বলে দুই চারে ২১ রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়েন মিরাজের বলে। দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

এর আগে, তৃতীয় দিনের খেলা শেষে দুই ওভারে কোনো রান করতে পারেনি পাকিস্তান। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করে বাংলাদেশ। সবমিলিয়ে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করে ৩৯০ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নেয় ৪৩৬ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য আসে ৪৩৭ রানের।

আমার বার্তা/এমই

আনচেলত্তির দল ঘোষণা: নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

আতলেতিকো মাদ্রিদের জার্সিতে মেত্রোপলিতানোতে শেষবারের মতো খেললেন আঁতোয়ান গ্রিজমান। বিদায়ী ম্যাচে দলের জয়ে অবদান রাখার

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

প্রথম ইনিংসে টপ অর্ডার ব্যর্থতার পরও লিটন দাসের সেঞ্চুরি আর বোলারদের কল্যাণে লিড পেয়েছিল বাংলাদেশ।

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

পহেলা জুলাই থেকেই বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল: অর্থমন্ত্রী

পানি সংরক্ষণের সুযোগ রেখে সংশোধন আসছে তিস্তা মহাপরিকল্পনায়

‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

আবারও নাহিদ-তাইজুলের আঘাতে ৫ উইকেট হারালো পাকিস্তান

পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের: পাটমন্ত্রী

র‍্যাব আগের মতো থাকছে না, নতুন আইন হবে: তথ্য উপদেষ্টা

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

ভাষা সংগ্রামী আবু হামেদের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

ভূমিসেবা নিতে মানুষকে হয়রানির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে বড় পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ-গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি

সেপ্টেম্বর-অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পল কাপুরসহ মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি: প্রধানমন্ত্রী

সিরাজদিখান ইউএনও’র সঙ্গে সাংবাদিক জোন প্লট ক্রেতাদের মতবিনিময় সভা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী