ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১৮:৪১

আতলেতিকো মাদ্রিদের জার্সিতে মেত্রোপলিতানোতে শেষবারের মতো খেললেন আঁতোয়ান গ্রিজমান। বিদায়ী ম্যাচে দলের জয়ে অবদান রাখার পর সমর্থকদের সামনে আবেগঘন বক্তৃতায় আবারও ক্ষমা চাইলেন বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য।

রোববার লা লিগায় জিরোনার বিপক্ষে ১-০ গোলে জয় পায় আতলেতিকো। ম্যাচের একমাত্র গোলটি করেন আদেমোলা লুকমান, যাকে বলের জোগান দেন গ্রিজমান।

ঘরের মাঠে আতলেতিকোর খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচে তাই মাঠের পারফরম্যান্সেও ছাপ রেখে গেলেন ফরাসি ফরোয়ার্ড। আতলেতিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রিজমানের বয়স এখন ৩৫।

দুই দফায় ক্লাবটির হয়ে ১০ বছরের পথচলার পর আগামী গ্রীষ্মে তিনি যোগ দেবেন মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটিতে। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে আতলেতিকোর সঙ্গে তার দীর্ঘ অধ্যায়। জিরোনার বিপক্ষে ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে কথা বলেন গ্রিজমান। শুরুতেই তিনি ধন্যবাদ জানান উপস্থিত দর্শকদের। এরপর ২০১৯ সালে বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্তের জন্য আবারও ক্ষমা চান তিনি।

গ্রিজমান বলেন, ‘প্রথমত, সবাই থাকার জন্য ধন্যবাদ। এটা অসাধারণ। দ্বিতীয়ত, এবং এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ…আমি জানি অনেকেই ক্ষমা করেছেন, কেউ কেউ এখনো করেননি। তবে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি। এখানে আমার প্রতি যে ভালোবাসা ছিল, সেটা তখন বুঝতে পারিনি। আমি খুব তরুণ ছিলাম। বার্সেলোনায় যাওয়া ভুল ছিল। পরে আমি বিষয়টি বুঝেছি এবং আবার ফিরে এসে এখানে উপভোগ করার জন্য আমরা সবকিছু করেছি।’

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে আতলেতিকোতে যোগ দিয়েছিলেন গ্রিজমান। এরপর ২০১৯ সালে বার্সেলোনায় যান তিনি। তবে কাতালান ক্লাবে প্রত্যাশিতভাবে নিজেকে মেলে ধরতে না পারায় পরে আবার আতলেতিকোতে ফেরেন এই ফরাসি তারকা। দ্বিতীয় দফায়ও ক্লাবটির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি।

বিদায়ী বক্তব্যে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের প্রতিও কৃতজ্ঞতা জানান গ্রিজমান। আর্জেন্টাইন কোচের অধীনেই ক্লাব ফুটবলে নিজের সেরা সময় কাটিয়েছেন তিনি।

গ্রিজমান বলেন, ‘কোচিং স্টাফ এবং এই ক্লাবের সবকিছু বদলে দেওয়া মানুষ ডন দিয়েগো পাবলো সিমিওনেকে ধন্যবাদ। আপনার কারণেই এখানে অনেক উদ্দীপনা তৈরি হয়েছে। আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি এবং নিজেকে বিশ্বের সেরা মনে করেছি। আপনার কাছে আমার অনেক ঋণ। আপনার জন্য লড়াই করা সম্মানের।’

আতলেতিকো অধিনায়ক কোকেও আলাদাভাবে ধন্যবাদ জানান গ্রিজমান। ক্লাবের কিংবদন্তি হিসেবে কোকের মর্যাদার কথাও তুলে ধরেন তিনি। ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি না আমি কিংবদন্তি কি না, তবে তুমি, কোকো, এই ক্লাবের কিংবদন্তি।’

পরিবারের কথাও ভুলে যাননি গ্রিজমান। কঠিন সময়ে পাশে থাকার জন্য স্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। গ্রিজমান বলেন, ‘আমার স্ত্রী, আমার স্ত্রীকেও ধন্যবাদ। খারাপ দিনগুলোতে আমাকে সমর্থন দেওয়ার জন্য এবং হারের পর আমার রাগ সহ্য করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।’

নিজের ফুটবলার হয়ে ওঠার পেছনে বাবা-মায়ের অবদানের কথাও স্মরণ করেন গ্রিজমান। ছোটবেলায় খেলার জন্য ফ্রান্সের নানা প্রান্তে তাকে নিয়ে যাওয়ার স্মৃতি তুলে ধরেন তিনি। গ্রিজমান বলেন, ‘আমার বাবা-মাকেও ধন্যবাদ, যারা আমাকে খেলানোর জন্য পুরো ফ্রান্সে নিয়ে গেছেন। তাদের কারণেই আজ আমি এখানে দাঁড়িয়ে ফুটবল উপভোগ করছি।’

আতলেতিকোর হয়ে লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারার আক্ষেপও আছে গ্রিজমানের। তবে সমর্থকদের ভালোবাসাকে তিনি বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘আমি কোনো লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারিনি, কিন্তু এই ভালোবাসা আমার কাছে তার চেয়েও বড়। পুরো যাত্রায় এটা সঙ্গে নিয়ে যাব।’

শেষে আতলেতিকো পরিবারের সবাইকে ধন্যবাদ জানান গ্রিজমান। সমর্থকদের সন্তানদের ক্লাবের প্রতি ভালোবাসা শেখানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গ্রিজমান বলেন, ‘এখন আমার শেষ। বাবা, মা, চাচা, চাচি এবং শিশুদের এখানে নিয়ে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তাদের শেখানোর জন্য যে আতলেতিই বিশ্বের সেরা। ধন্যবাদ।’

আমার বার্তা/এমই

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

২০২৬ ফুটবল বিশ্বকাপ টিভির পর্দায় দেখা নিয়ে শঙ্কায় ছিল বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত। তবে

বিশ্বকাপ শুরুর আগে আইভরি কোস্টের কাছে ফ্রান্সের হার

আসন্ন ২০২৬ বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বমঞ্চের অন্যতম ফেভারিট ও অন্যতম

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন জেমস প্যামেন্ট। তবে গেল মাসে পাকিস্তানের

শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট আর বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান না বলে কয়েকদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস