ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

আমার বার্তা অনলাইন:
০৪ এপ্রিল ২০২৬, ১৭:৩১
জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

আগামী জুনের ফিফা উইন্ডো সামনে রেখে কেবল জাতীয় দল নয়, বরং পাইপলাইন মজবুত করতে অনূর্ধ্ব-২৩ দল নিয়েও বড়সড় পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এখন থেকেই অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল গঠন করে তাদের নিয়মিত অনুশীলনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

দল গঠন প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘আগামী জুনে যে ফিফা উইন্ডো আছে, সেখানে বাংলাদেশ খেলার চেষ্টা করছে।

সেটার জন্য আমরা এখন থেকেই অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল গঠন করার প্রস্তুতি নিচ্ছি। সবচেয়ে বড় কথা হলো, এই দলটা সর্বক্ষণিক প্র্যাকটিসে থাকবে।’

জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলের এই নিরবচ্ছিন্ন ক্যাম্প দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। জুনের ফিফা উইন্ডোতে জাতীয় দলের স্কোয়াড শক্তিশালী করতে প্রয়োজনে এই অনূর্ধ্ব-২৩ দল থেকে ব্যাকআপ হিসেবে খেলোয়াড় নেওয়া হতে পারে।

বাফুফের এই ‘সর্বক্ষণিক প্র্যাকটিস’র উদ্যোগটি তরুণ ফুটবলারদের ফিটনেস ও স্কিল ধরে রাখতে দারুণ কাজে দেবে।

আমার বার্তা/এমই

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

বাংলাদেশের যুব ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে। ভারতকে টাইব্রেকারে

তৃতীয় বিভাগ ক্রিকেটে কোরামই পূর্ণ হয়নি, আরও যা জানা গেল

বিসিবির সবশেষ নির্বাচনের পর থেকে ঘরোয়া সব লিগ বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। এতে

ফ্রান্সকে হ্যাঁ বলে দিয়েছেন জিনেদিন জিদান

ডাগআউটে ফেরার ক্ষণগণনা শুরু করে দিয়েছেন জিনেদিন জিদান। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ব্যাপারে ইতোমধ্যে মনস্থির

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন ফাইলে নাম আসায় কড়া জবাব জিজি হাদিদের

মৌলভীবাজারে হামে চিকিৎসা নিয়েছে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

‘ভূমি দস্যুদের কোনো ছাড় নয়’ — আমিনবাজারের এসিল্যান্ড

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে ‘ছেলে খেলা’: টিআইবি

এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি, ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

ইলিশের দাম যেভাবে নাগালে আসবে জানালেন মৎস্যমন্ত্রী

জ্বালানিসহ যা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

শিশুকে নামাজে আগ্রহী করার ১০ উপায়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র