ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত: অ্যালেক্স মার্শাল

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮

বিপিএলের গেল আসরে ফিক্সিং সন্দেহের জেরে আসন্ন আসরে বেশ কয়েকজন ক্রিকেটারকে টুর্নামেন্টের বাইরে রেখেছে বিসিবি। দুর্নীতি দমনে বিসিবির এমন উদ্যোগের পেছনে বড় অবদান বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের প্রধান হিসেবে কাজ করা অ্যালেক্স মার্শালের।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মার্শাল বলেন, 'বিপিএল বিশ্বের অন্যতম শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া উচিত। সেরা ক্রিকেটারদের বিপিএলে আকৃষ্ট করা উচিৎ। বাংলাদেশের খেলোয়াড়দেরও উন্নত করা উচিৎ যারা আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খেলবে। আমার ভাবনা এমনটাই। আমি যখন কাজ করি, অনুভব করি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য কাজ করছি। তারাই আমার কাস্টমার। যারা উঁচু মানের, স্বচ্ছ টুর্নামেন্ট চান।'

দেশের ক্রিকেটের সমর্থকদের কথা মাথায় রেখেই বিপিএলের আগে দুর্নীতির প্রশ্নে কঠোর বিসিবি, এমনটাই দাবি মার্শালের, 'এজন্যই কিছু উদ্যোগ নিতে হয়েছে, যাতে বিপিএল এবার ক্লিন ইভেন্ট হয়ে থাকে। এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে, যেহেতু অতীতে অনেক নেতিবাচক বিষয় ছিল। বোর্ড সভাপতির মাধ্যমে স্বাধীন তদন্ত কমিটি আমাকে গত মাসে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দিয়েছে। এর মধ্যে ৬০ জন হয় অভিযুক্ত, না হয় সন্দেহভাজন। এখন আমার নতুন দল এটা নিয়ে কাজ করছে।'

সর্বোচ্চ গোপনীয়তা রেখে তদন্ত চলছে জানিয়ে মার্শাল বলেন, 'পেশাদারিত্ব এবং গোপনীয়তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অতীতে দেখা গেছে সন্দেহভাজনদের সাথে কী কথা হচ্ছে সব গণমাধ্যমে চলে আসতো। সাংবাদিকরা তো এসব খবর বের করতে চাইবেই। তবে আমার জন্য এসব ভীষণ গোপন এবং নতুন ইউনিট প্রথম কয়েক সপ্তাহে সব কিছু দারুণভাবে করেছে, গণমাধ্যমের সংস্পর্শে আসেনি কিছুই।'

আমার বার্তা/এমই

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বেশ আলোচনা তুলেই গত মাসে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে শুরুর আগেই পিছিয়ে

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

মিরপুরের উইকেট কেমন হবে—বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগেই এটা নিয়ে চলতে থাকে আলাপ-আলোচনা। ব্যাটারদের বধ্যভূমি নামে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১০

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব