ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

সুপার ওভারে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তান

রাইজিং স্টারস এশিয়া কাপ
আমার বার্তা অনলাইন:
২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৬

ভারত ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় সুপার ওভারে জিতে ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। রাইজিং স্টারস এশিয়া কাপের শিরোপা নির্ধারণী মহারণেও টাই করেছে বাংলাদেশ ও পাকিস্তান 'এ' দল। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে বাংলাদেশের দেওয়া ৭ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে জিতে সর্বোচ্চ তৃতীয়বার শিরোপা জিতল পাকিস্তান।

রোববার (২৩ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে বোলাররা জয়ের ভিত গড়ে দিলেও মূলত ব্যাটারদের ব্যর্থতায় শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। নির্ধারিত ২০ ওভারের খেলায় আগে ব্যাট করতে নেমে ইরফান খানের নেতৃত্বাধীন পাকিস্তানকে মাত্র ১২৫ রানে আটকে দেন রিপন মন্ডল, রাকিবুল হাসানরা। ব্যাটিং বিপর্যয়ের পর রিপন-সাকলাইনদের কল্যাণে বাংলাদেশও সমান ১২৫ রান করে।

বাংলাদেশ-ভারত সেমিফাইনালের মতো ফাইনালও গড়ায় সুপার ওভারে। যেখানে প্রথম বলে হাবিবুর রহমান সোহান এক রান নেওয়ার পর স্ট্রাইকে যান আব্দুল গাফফার সাকলাইন। দ্বিতীয় বলেই তিনি আউট হয়ে যান। এরপর পাক পেসার আহমেদ দানিয়াল ওয়াইড এবং বাই চার দিয়ে বসেন। জিসান প্রথম বলেই বোল্ড হয়ে যাওয়ায় বাংলাদেশ আর কোনো রান যোগ করতে পারেনি। ফলে তাদের পুঁজি দাঁড়ায় স্রেফ ৬ রান।

সুপার ওভারের প্রথম দুটি বলই ইয়র্কার করেছিলেন রিপন। তবে দু’বারই সিঙ্গেল রান পেয়ে যায় পাকিস্তান। একইভাবে তৃতীয় বলটি ছাড়তে গিয়ে ফুল টস দিয়ে বসেন ডানহাতি এই পেসার। যা কাজে লাগিয়ে স্কয়ার লেগে সাদ মাসুদ চার আদায় করে নেন। পরের বলে সিঙ্গেল রান নিয়েই মাতেন বিজয়োল্লাসে। আকবর আলির দলকে রানে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান 'এ' দল। ইমার্জিং দলের হিসাবে এটি তাদের সর্বোচ্চ তৃতীয় এশিয়া কাপের শিরোপা।

এর আগে প্রথম ছয় আসরে টুর্নামেন্টটির নাম ছিল ইমার্জিং এশিয়া কাপ। যার প্রথম চার আসরে প্রতিযোগী দেশগুলোর অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়। ২০২৩ আসর থেকে এ নিয়ে তৃতীয়বার খেলেছে আইসিসির পূর্ণ সদস্য দেশের 'এ' দল এবং সহযোগী দেশের জাতীয় দল। এবার নাম বদলে টুর্নামেন্টটিকে বলা হচ্ছে 'এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ'।

এর আগে ২০১৯ আসরে প্রথমবার ফাইনালে উঠে পাকিস্তান 'এ' দলের কাছে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। আরও একবার এই টুর্নামেন্টে একই প্রতিপক্ষের কাছেই তাদের স্বপ্নভঙ্গ হলো। রিপন মন্ডল ও রাকিবুল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৫ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ভিতে দাঁড়িয়েও ভেঙে পড়ে জুনিয়র টাইগারদের ব্যাটিং লাইনআপ।

১২৬ রানের লক্ষ্য তাড়ায় যথারীতি আগ্রাসী শুরু করেছিলেন ওপেনার হাবিবুর রহমান সোহান। তাতে প্রথম ধাক্কাটা লাগে আরেক ওপেনার জিসান আলম ব্যক্তিগত ৬ রানে এলবিডব্লিউ হলে। তবুও স্বভাবসুলভ ব্যাটিং বদলাননি সোহান। তবে টানা বিলাসী শট খেলতে যাওয়ার চেষ্টায় মাশুল গুনতে হলো ডানহাতি এই ব্যাটারকে। পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন স্কয়ার লেগে। ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৬ রানে থামলেন সোহান।

১২ রানের ব্যবধানে মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর ও ইয়াসির আলি রাব্বি আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪৮/৫। ৫৩ রানের মাথায় পরপর ফেরেন মাহফুজ রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী। কিছুক্ষণ লড়াইয়ের চেষ্টা চালিয়ে ব্যক্তিগত ১৯ রানে এসএম মেহরব আউট হলে ৯০ রানে বাংলাদেশ ৮ উইকেট হারায়। তখনই তাদের হার প্রায় নিশ্চিত হয়ে যায়। তবে রাকিবুল-সাকলাইন-রিপনরা সেই ম্যাচটিকে শেষ পর্যন্ত সুপার ওভারে নিয়ে আশা বাঁচিয়ে রাখেন।

রাকিবুল ২৪ রানে ফিরলেও সাকলাইন ১৬ ও রিপন ১১ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের পক্ষে সুফিয়ান মুকিম ১১ রানে ৩ উইকেটের দুর্দান্ত স্পেল করেছেন। ২টি করে উইকেট নেন দানিয়াল ও আরাফাত মিনহাস। এর আগে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন সাদ মাসুদ। বাংলাদেশের হয়ে প্রথম আশা জাগিয়ে রিপন মন্ডল ৩ ও রাকিবুল নেন ২ উইকেট।

আমার বার্তা/এমই

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নির্ধারিত সময়ের গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে বাজিমাত করল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে শুক্রবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

চার বছর পর আরেকটি ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে জুন-জুলাইয়ে। এমন মেগা ইভেন্টে যেমন অখ্যাত

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য শিরোপা ধরে রাখার মিশন। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালের

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানেই উত্তেজনায় ঠাসা ম্যাচ। কিন্তু মেয়েদের এল ক্লাসিকোয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন