ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তান: সালমান আলি

আমার বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৫, ১২:৩০

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের একাংশ। আজ বুধবার সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা। দলের বাকি অংশ ঢাকায় পা রাখবে বিকেল পাঁচটায়।

আগামী ২০ জুলাই এই সিরিজ শুরু হবে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই।

বাংলাদেশে আসার আগে সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিরিজ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। সেখানে ঘরের মাঠে টাইগারদের শক্তিমত্তার প্রশংসা করেছেন তিনি।

পাকিস্তান অধিনায়ক সালমান আলি বলেন, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে আমাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল। আমরা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিবেশে অনুশীলন করেছি যা বাংলাদেশে খেলার সময় প্রত্যাশা করছি।’

বর্তমানে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ আর ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। গুঞ্জন উঠেছে, শান মাসুদ ও রিজওয়ানকে সরিয়ে তিন ফরম্যাটেই সালমান আগাকে অধিনায়ক করার চিন্তা চলছে বোর্ডের ভেতরে।

এ বিষয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আগা বলেন, ‘আমাকে নিয়ে বলা হচ্ছিল যে আমি তিন ফরম্যাটেই অধিনায়ক হতে যাচ্ছি। এই খবর তো আপনারাই (সাংবাদিক) দিয়েছেন, আমি জানি না আপনারা কী বলতে পারেন। এখন পর্যন্ত ওডিআই অধিনায়কত্ব নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম, রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরিকল্পনায় তিন তারকা ক্রিকেটার আছেন বলে জানান সালমান আগা।

তিনি বলেন, আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা যেকোনো সময় কাউকে রিপ্লেস করতে পারে, তাই আমরা বেঞ্চ শক্তিশালী করে গড়ে তুলছি। ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে আমরা ২৫ জন খেলোয়াড়ের একটি পুল চূড়ান্ত করেছি এবং ওই ২৫ জনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেখা যাবে। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান হলেন সিনিয়র খেলোয়াড় এবং তারা এই পুলের অন্তর্ভুক্ত।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী