ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার, চোট কাটিয়ে ফিরলেন মেসি

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১১:৫৩

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দলে ফিরছেন, এমনটাই নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

৩৭ বছর বয়সী ইন্টার মিয়ামি ফরোয়ার্ড মার্চ মাসে কুঁচকির চোটের কারণে ছিটকে পড়েছিলেন। তবে তাকে ছাড়াই উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে আর্জেন্টিনা।

আগামী ৫ জুন আর্জেন্টিনা সফরে যাবে চিলির বিপক্ষে ম্যাচ খেলতে, এরপর ১০ জুন নিজেদের ঘরের মাঠ বুয়েনস আইরেসে ছয় নম্বরে থাকা কলম্বিয়ার মুখোমুখি হবে।

মেসি এরপর যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন, যেখানে ১৪ জুন ইন্টার মিয়ামি ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মিশরের আল আহলির বিপক্ষে মাঠে নামবে।

অন্যদিকে, দীর্ঘদিন বাদে দলে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। কৌশলগত কারণে তাকে গত ম্যাচগুলোতে রাখা হয়নি। এবার তাকে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

তবে প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকবেন না ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস। তিনজনই নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকবেন, যদিও তারা ২৮ সদস্যের দলে আছেন।

চোটের কারণে বাদ পড়েছেন পাওলো দিবালা ও গনসালো মনতিয়েল। এছাড়া কোচ স্কালোনি বাদ দিয়েছেন ডিফেন্ডার মার্কোস আকুনা ও জার্মান পেজ্জেলাকেও।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী