ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ফখরকে ফিরিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

আমার বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৪৬

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির। ঘরের মাঠে টুর্নামেন্ট হওয়ায় সবার থেকে গিয়ে থাকবে দ্য ম্যান ইন গ্রিনরা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। তাই এবার শিরোপা ধরে রাখার মিশন পাকিস্তানের সামনে। আর এই মিশনের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন সদ্য সাদা বলের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রিজওয়ান। স্বাগতিকদের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ১৮জনকে।

যেখানে জায়গা পেয়েছেন বহুল আলোচিত ক্রিকেটার ফখর জামান। কদিন আগেও তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি তাকে দলে না রাখার সম্ভাবনাই ছিল সবচেয়ে বেশি। কিন্তু ১৮ সদস্যের দলে জায়গা মিলেছে সবশেষ ২০১৭ আসরের ম্যান অব দ্য ফাইনাল হওয়া ফখর জামানের।

আরেক চমকের নাম ইমাম উল হক। ফখর জামানের মতোই বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলে উপেক্ষিত ছিলেন ইমাম। ফখর জামানের উপেক্ষিত থাকার কারণ ছিল বোর্ডের সমালোচনা করা। আর ইমাম উল হক বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। কিন্তু এই দুই ক্রিকেটারকেই পিসিবি ফিরিয়ে এনেছে অভিজ্ঞতার বিবেচনায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুফিয়ান মুকিম, কামরান গুলাম, ইরফান খান নিয়াজির মতো নতুনদেরও রাখা হয়েছে দলে।

পেস বোলিং বিভাগটা বরাবরের মতোই শক্তিশালী পাকিস্তানের জন্য। শাহিন, নাসিম এবং হারিসের দুর্দান্ত ত্রয়ী আক্রমণের বাইরে আছেন মোহাম্মদ হাসনাইন এবং আব্বাস আফ্রিদির মতো পরিক্ষীত মুখ।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম সামাটিভি জানিয়েছে, এখনই ১৫ সদস্যের চূড়ান্ত দল আইসিসির কাছে প্রেরণ করেনি পিসিবি। ১৮ জনের সংক্ষিপ্ত এই দলটাই তারা জমা দিয়েছে আইসিসির কাছে। চূড়ান্ত দল ঘোষণার সময়ে ১৫ জনে নামিয়ে আনা হবে স্কোয়াড।

পাকিস্তানের প্রাথমিক দল:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিব উল্লাহ, আব্বাস আফ্রিদি।

আমার বার্তা/জেএইচ

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

ব্যাটিংয়ে নেমে দুঃস্বপ্নের মতো শুরু। এরপর নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের ম্যারাথন জুটি।

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তান জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের বিরুদ্ধে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার অভিযোগ উঠেছে। দশটির

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ এখনো শেষ হয়নি। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অলিখিত

নিউজিল্যান্ডের বিপক্ষে চমকে ঠাসা টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ ও ওমান

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ জন, কারিগরি বোর্ডে ১০

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা