ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ!

মোস্তফা সারোয়ার
২৩ এপ্রিল ২০২৬, ১২:০০

শেখ হাসিনা সরকারের পতন হলেও, পতন হয়নি আওয়ামী দোসর সমর্থকদের অনেকের। দেশের প্রতিটি সরকারী দপ্তরে ঘাপটি মেরে আছে কুশীলবরা। তাদেরই একজন বিসিকের প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (মূল পদবীঃ উপ-মহাব্যবস্থাপক) মোঃ রাশেদুর রহমান। যিনি ছাত্রজীবনে ছাত্রলীগ বুয়েট শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

০৯ অক্টোবর ২০১১ তারিখে নিয়োগ আদেশ প্রাপ্ত হয়ে ০৩ নভেম্বর ২০১৯ তারিখে বিসিকের চাকুরীতে যোগদান করেছেন। যোগদানের পর হতে একের পর এক অপকর্ম করে আসছেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রাশেদুর রহমান।

আওয়ামিলীগ সরকারের সময়কালে ছিলেন অতিমাত্রায় প্রভাবশালী এবং বিসিকের কর্মকান্ডের অন্যতম নিয়ন্ত্রককারী ব্যক্তি। সকাল বিকাল শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার তাবেদারী করে দিতেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট।

ক্ষমতার মোহে এবং অবৈধ পন্থায় অর্থ কামাইয়ে অন্ধ এ কর্মকর্তা একনেক অনুমোদিত প্রকল্পের অঙ্গহানি করতেও পিছপা হননি। আছে নিয়োগ নিয়ে বিতর্ক, বার বার দুদক কর্তৃক প্রশ্ন উত্থাপন করা হলেও বরাবরই তিনি থেকে গেছেন অধরা! তার উপরে আছে টেন্ডার সিন্ডিকেট মেম্বার এর তকমা।

হাসিনা সরকারের পতনের পর নব গঠিত অন্তবর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে ফেইসবুক পোষ্ট দেয়ার কারণে ০৩ অক্টোবর ২০২৪ তারিখে "সরকারী কর্মকর্তার ফেইসবুক পোষ্টে তোলপাড়" শিরোনামে এবং ২০ অক্টোবর ২০২৪ তারিখে "অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধাচারণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাস্তি পেলেও বিসিকের রাশেদ অধরা" শিরোনামে বেশ কয়েকটি অনলাইন এবং অফলাইন পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সংবাদের কার্টিং এবং রাশেদুর রহমানের দেয়া ফেইসবুক পোষ্টের কপি সংযুক্ত করে বিসিক কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দায়ের করা হলেও প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার বিধান থাকার পরেও রাশেদুর রহমান মোটা অংকের অর্থ ব্যয় করে ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতায় দায় এড়ানোর সুযোগ পেয়ে গেছেন।

আইন বিশেষজ্ঞদের মতে তার এ জাতীয় কাজ রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এতদস্বত্তেও বিসিক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। উপরন্ত বিসিক কর্তৃপক্ষ তাকে উৎসাহ প্রদান করে টেন্ডার মূল্যায়ন কমিটির সদস্য পদে মনোনীত করে এবং দুদকে অভিযোগ দায়ের থাকা অবস্থায় সহকারী মহাব্যবস্থাপক হতে উপ-মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করেছে। এর অল্প কিছুদিন পরে বিসিকের মহাব্যবস্থাপকের শুন্য পদের বিপরীতে ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপকের দায়িত্ব প্রদান করে প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিভাগে পদায়ন করেছে।

বিসিকের প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিভাগে যোগদানের পর হতে মোঃ রাশেদুর রহমান হয়ে উঠেন অপ্রতিরোধ্য মহাক্ষমতাধর ব্যক্তি হিসাবে। তার কূট-কৌশলের কাছে বিসিক চেয়ারম্যান বা বিসিক কর্তৃপক্ষ বারবার অসহায়ত্ব বরণ করেছেন। উন্নয়ন প্রকল্পগুলোর টেন্ডার কাজ সুকৌশলে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন মোঃ রাশেদুর রহমান। এক কথায় বলা যায় বিসিকের টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুর রহমান। তার পছন্দের বাইরের কোন ঠিকাদার যাতে কাজ না পায় সেজন্য তিনি যে কৌশল প্রয়োগ করা দরকার তাই প্রয়োগ করেন। বিনিময়ে অবৈধভাবে আহরণ করছেন কাড়ি কাড়ি অর্থ।

এ বিষয়ে কথা বললে রাশেদুর রহমান জানান, আমি এখন সরকারি চাকুরী করি। কোন রাজনৈতিব দলের সাথে আমার কোন সম্পর্ক নেই। তবে তিনি আগে ছাত্র লীগ করতেন একথা অবলীলায় স্বীকার করেন।

আশুলিয়ায় ২০ একর জমি ঘিরে দখল ও সহিংসতার অভিযোগ সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে!

সমিতির জমি জবর দখল ও প্রকৃত মালিকদের জমিতে গেলেই মারধরের অভিযোগ উঠেছে ঐ জমির কেয়ার

ওএসডি হয়েও দায়িত্বে সক্রিয় ক্ষমতাধর মাসুদুল ইসলাম

১৪ মে ওএসডি করা হয় রাষ্ট্রায়ত্ব তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েলের ক্ষমতাধর কর্মকর্তা মো: মাসুদুল

দফায় দফায় মেয়াদ বাড়লেও কক্সবাজার বিমানবন্দর নির্মাণ কাজ থমকে আছে

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্পের কাজ আজও শেষ হয়নি। কয়েক দফায় প্রকল্পের মেয়াদ

ম্যাজিস্ট্রেটের ক্ষমতার অপব্যবহার, রাজউকের বাইরে খাম লেনদেন

লিটন সরকারের স্ববিরোধী জবানবন্দিতেই ঘুষের অকাট্য প্রমাণ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা পরিচয় দিয়ে দাপট দেখানোর চেষ্টা অভিযানের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল