ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ জন, কারিগরি বোর্ডে ১০

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৬, ১৮:৩৩

পরীক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক কড়াকড়ি এবং সিসিটিভি নজরদারির মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে (১১টি শিক্ষাবোর্ডে) নকল ও অসদুপায় অবলম্বন করায় ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের ১০ জন শিক্ষার্থী রয়েছে।

তবে আজ ১১টি বোর্ডের কোনো কক্ষ পরিদর্শকে (শিক্ষক) বহিষ্কার করা হয়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আজ ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পর্যায়ে ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ​আজ ​ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর এবং ময়মনসিংহ এই ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ​বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন। যার মধ্যে ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন অংশগ্রহণ করেছেন। এদেরমধ্যে বহিষ্কার হয়েছে ৩ জন শিক্ষার্থী।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি-২ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন, যেখানে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২০ হাজার ১৬০ জন। এই বোর্ডে সর্বোচ্চ ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

আমার বার্তা/এমই

যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের উচ্চশিক্ষার বৃত্তির পরিধি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন মে মাসে, পরীক্ষা জুনে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া মে মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে৷ আর

প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। শেষ হবে ৮ আগস্ট। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ ও ওমান

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ জন, কারিগরি বোর্ডে ১০

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা