ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাগ নিয়ন্ত্রণে নবীজির পাঁচ পরামর্শ

আবিদ রহমান
০৯ নভেম্বর ২০২৬, ২০:৩৪

হতাশা, অসহায়ত্ব, অবিচার ও তীব্র শারীরিক বা মানসিক কষ্ট থেকে সাধারণত মানুষের মধ্যে রাগ তৈরি হয়। কারও কারও স্বভাবেও অতিরিক্ত উত্তেজনা কাজ করে। পরিবারের সদস্য কিংবা বন্ধুর কোনো মন্তব্য থেকেও রাগের উদ্রেক হতে পারে। কখনো আবার স্পষ্ট কোনো কারণ ছাড়াই মানুষ রেগে যায়।

এ কারণেই মহানবী (সা.) মানুষের প্রকৃত শক্তির পরিচয় দিতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি কুস্তিতে অন্যকে পরাস্ত করতে পারে, সে প্রকৃত শক্তিশালী নয়; বরং প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। (সহিহ বুখারি)

রাগের সময় নিজেকে সামলে রাখা সহজ নয়। অনেকেই রাগ প্রকাশ করে ফেলাকে সহজ মনে করেন। কিন্তু রাগ নিয়ন্ত্রণের সুফল অনেক। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা রাগ সংবরণকারীদের প্রশংসা করে বলেছেন, যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে, রাগ সংবরণ করে এবং মানুষের অপরাধ ক্ষমা করে; আল্লাহ তাদের ভালোবাসেন, যারা সৎকর্মশীল। (সুরা আল ইমরান, আয়াত: ১৩৪)

রাগ নিয়ন্ত্রণে মহানবীর (সা.) পাঁচ পরামর্শ

১. আল্লাহর কাছে আশ্রয় চাওয়া : সহিহ বুখারিতে বর্ণিত একটি হাদিসে সাহাবি সুলাইমান ইবনে সারদ (রা.) বলেন, একবার তিনি মহানবী (সা.)-এর কাছে বসা ছিলেন। এ সময় দুজন ব্যক্তি পরস্পরকে গালিগালাজ করছিলেন। তাদের একজনের চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল এবং ঘাড়ের রগ ফুলে উঠেছিল।

এ অবস্থা দেখে মহানবী (সা.) বললেন, আমি এমন একটি বাক্য জানি, যা ওই ব্যক্তি বললে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি বলে, আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম (আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই), তাহলে তার রাগ দূর হয়ে যাবে।

২. শারীরিক অবস্থান পরিবর্তন করা : মহানবী (সা.) বলেছেন, তোমাদের কেউ রাগান্বিত হলে সে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বসে পড়বে। এতে রাগ কমে গেলে ভালো। অন্যথায় শুয়ে পড়বে। (সুনানে আবু দাউদ)

৩. অজু করা : রাগ নিয়ন্ত্রণে অজু করার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, তোমাদের কারও রাগ হলে সে যেন অজু করে নেয়। কারণ, রাগ আগুন থেকে সৃষ্টি হয়। (সুনানে আবু দাউদ)

আগুন নেভাতে যেমন পানি ব্যবহার করা হয়, তেমনি রাগের উত্তাপ প্রশমিত করতেও অজুর মাধ্যমে প্রশান্তি লাভের কথা বলা হয়েছে হাদিসে।

৪. নীরব থাকা : রাগের সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, যখন তোমাদের কারও রাগ হয়, তখন সে যেন নীরব থাকে।

রাগের মাথায় মানুষ অনেক সময় এমন কথা বলে ফেলে, যা পরে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। বিশেষ করে প্রচণ্ড উত্তেজনার মুহূর্তে বলা কটু কথা অন্যের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে। তাই রাগের সময় নীরব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. রোজা রাখা : রমজান মাসে রাগ নিয়ন্ত্রণের জন্যও বিশেষ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)। তিনি বলেছেন, তোমাদের কেউ রোজা রাখার সময় অন্য কারও দ্বারা অপমানিত বা আক্রান্ত হলে সে যেন বলে, আমি রোজাদার।

রমজানে ঘুমের ঘাটতি কিংবা ক্ষুধার কারণে কারও কারও মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে আমি রোজাদার কথাটি নিজের মুখে উচ্চারণ করা আত্মসংযমের কথা স্মরণ করিয়ে দেয়। রোজার অন্যতম উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। তাই রোজা রেখে রাগ নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ।

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ

প্রায় দুই মাস চব্বিশ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

তাওহিদ অর্থ আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, তাঁর সত্তা, গুণাবলি, ক্ষমতা ও ইবাদতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতের রায় আজ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

নেপালের লুইটেলকে হারিয়ে জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর চ্যাম্পিয়ন রাইয়ান বানি

কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

আ.লীগের নেতাকর্মীরা মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে: শাহাদাত

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

যুক্তরাষ্ট্রের ৪ হাজার পরমাণু বোমার প্রয়োজন নেই, ১০টিই যথেষ্ট : ট্রাম্প

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও দফায় দফায় অবরোধ