ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও দফায় দফায় অবরোধ

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি, আনসার রোডসহ কয়েকটি স্থানে লাঠিসোঁটা হাতে অবরোধ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে গাজীপুরের সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান করতে থাকেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়াও মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন শ্রমিকরা।

পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের অবরোধ চলছে। স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

আমার বার্তা অনলাইন:

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও টোল আদায়ের হিসাবে

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও দফায় দফায় অবরোধ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষকদল নেতাসহ নিহত ২