ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩

ইরান রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কোনো ধরনের হামলা চালানো হলে তেহরানকে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলোর কারণে তেহরানের পক্ষে পারমাণবিক সক্ষমতা অর্জন করা কঠিন হয়ে পড়েছে। এর ফলে তারা এখন বিকল্প হিসেবে জৈব ও রাসায়নিক অস্ত্রের দিকে ঝুঁকছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ইরান গ্যাস এবং বায়ো (জৈব অস্ত্র) নিয়ে কাজ করছে। তবে ফক্স নিউজকে দেওয়া ওই বক্তব্যে নিজের এই দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

চলমান সংঘাতের দায় অস্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল ৫১ বছর আগে।

এছাড়া, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও গুরুতর অভিযোগ তোলেন ট্রাম্প। তার দাবি, গত আট মাসে ইরানি কর্তৃপক্ষ দেশটিতে ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে।

ট্রাম্প আরও বলেন, ইরানের সাধারণ মানুষ বিক্ষোভ করতে চাইলেও নিরাপত্তা বাহিনীর গুলির ভয়ে তারা রাস্তায় নামতে পারছেন না।

সাক্ষাৎকারে ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের সম্ভাব্য কোনো হামলার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে কিনা? এ প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি তেমনটা মনে করেন না। তবে কোনো হামলা ঘটলে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি এমন কিছু ঘটে, তবে আমরা তাদের (হামলাকারীদের) নিশ্চিহ্ন করে দেব।

এটি নিছক সতর্কবার্তা, নাকি বাস্তব প্রতিশ্রুতি— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি।

ট্রাম্পের এই বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাসায়নিক ও জৈব অস্ত্র নিয়ে ইরানের বিরুদ্ধে তার অভিযোগ এবং ওয়াশিংটনে সম্ভাব্য হামলার জবাবে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। -- তথ্যসূত্র : আল-জাজিরা

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রণালিটির পূর্বাঞ্চলে নৌমাইনে

রাশিয়ায় সামরিক পরিবহণ বিমান বিধ্বস্ত, নিহত ১৯ আরোহীই

রাশিয়ার বিস্তীর্ণ সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৌদি-ইয়েমেনি জোটের শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ইন-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষকদল নেতাসহ নিহত ২

ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই ধানের শীষ: স্বপন

গাজীপুরে গাড়ি ও পুলিশ বক্সে আগুনের ঘটনায় ৩৯ কারখানা বন্ধ, ৩০টিতে ছুটি ঘোষণা

১৯ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ