ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৬, ১২:২৪

ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়ায় একই দিন ভোরে পৃথক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এবং ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩) পার্কিং করা ছিল। ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

অগ্নিকাণ্ডে বাসের বসার সিট, বর্ণাট সিট ও জানালার কাচ পুড়ে ও ভেঙে যায়। বাসটির মালিক মো. শফিকুল ইসলাম। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মৃত শরাফত আলীর ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, স্কয়ার ফ্যাশন সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। আগুনে বাসের ভেতরের সিট ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ভিন্ন দাবি করেছেন বাসের মালিক শফিকুল ইসলাম। তার দাবি, আগুনে পুরো বাসটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন তিনি। গাড়ির কাজ করানোসহ বর্তমানে তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে।

অন্যদিকে, একই দিন ভোর ৫টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কক্ষের বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। পেট্রোলজাতীয় কিছু দিয়ে চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়েছে। এতে কক্ষের কিছু আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার সকালে

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষকদল নেতাসহ নিহত ২

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় কৃষকদল নেতা ও জাসাস নেতা

গাজীপুরে গাড়ি ও পুলিশ বক্সে আগুনের ঘটনায় ৩৯ কারখানা বন্ধ, ৩০টিতে ছুটি ঘোষণা

গাজীপুরে শ্রমিক আন্দোলন থামছেই না। গত প্রায় দুই সাপ্তাহ ধরে চলমান শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিনই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও দফায় দফায় অবরোধ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষকদল নেতাসহ নিহত ২