ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সুরা ফাতেহার বরকতে হবে রোগ নিরাময়

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৪

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কয়েকজন সাহাবি কোনো এক সফরে বের হয়েছিলেন। আরবের এক গোত্রের বসতির পাশ দিয়ে পথ অতিক্রম করার সময় তাদের কাছে মেহমানদারির কথা বললেন। কিন্তু তারা তাদের মেহমানদারি করল না।

তারা সেখানে থাকতেই ঘটনাক্রমে ওই গোত্রের নেতাকে সাপ দংশন করল। তখন গোত্রের মানুষজন এসে বলল, আপনাদের কাছে কি সাপের দংশন নিরাময়ের ওষুধ আছে অথবা আপনাদের মধ্যে ঝাড়ফুঁককারী কেউ আছেন?

সাহাবিরা উত্তর দিলেন, হ্যাঁ, আছেন। তবে আপনারা যেহেতু আমাদের মেহমানদারি করেননি, তাই আমাদের জন্য কোনো পারিশ্রমিক নির্ধারণ না করলে আমরা ঝাড়ফুঁক করবো না।

তখন ওই গোত্রের লোকেরা ঝাড়ফুঁকের পারিশ্রমিক হিসেবে এক পাল ছাগল দিতে রাজি হলো।

সাহাবায়ে কেরাম ওই গোত্রের নেতার কাছে গেলেন। একজন সাহাবি সুরা ফাতেহা পড়লেন এবং মুখে থুথু জমা করে ওই ব্যক্তির শরীরে ছিটিয়ে দিলেন। আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তি রোগমুক্ত হল।

প্রতিশ্রুতি অনুযায়ী ওই গোত্রের লোকেরা একপাল ছাগল তাদের দিয়ে দিল।

সাহাবিরা ছাগলের পাল গ্রহণ করলেন। কিন্তু তারা ঠিক করলেন নবীজিকে (সা.) জিজ্ঞাসা না করে ছাগলের মাংস-দুধ খাবেন না বা ছাগলগুলো ভাগ করে নেবেন না। কারণ হতে পারে এভাবে ঝাড়ফুঁক করে পারিশ্রমিক গ্রহণ করাটা ঠিক হয়নি।

মদিনায় পৌঁছে তারা এ বিষয়ে নবীজিকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞেস করলেন। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পুরো ঘটনা শুনে হেসে ফেললেন এবং বললেন, আপনারা কীভাবে জানলেন, সুরা ফাতেহা পাঠ করলে রোগ সারে? ঠিক আছে, ছাগলগুলো আপনারা ভাগ করে নিন, আমার জন্যও এক ভাগ রাখবেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই, পবিত্র কোরআন আল্লাহ তাআলার মহিমান্বিত কিতাব। এতে বান্দাদের জন্য হালাল-হারাম সম্পর্কে দিক-নির্দেশনা আছে, আল্লাহর তাআলার পবিত্র নামসমূহ, গুণাবলি, সৃষ্টি ও ক্ষমতার বর্ণনা আছে। এর ফজিলত অসংখ্য ও সীমাহীন। কারণ এটি আল্লাহ তাআলার বাণী। আল্লাহর বাণীর চেয়ে উত্তম আর কী হতে পারে? আল্লাহর চেয়ে উত্তম বক্তা আর কে হতে পারে?

আল্লাহ তাআলা তার কিতাবকে অন্তরের রোগসমূহের (সন্দেহ, কুমন্ত্রণা ও বিভ্রান্তি) জন্য শিফা বানিয়েছেন। একইভাবে তিনি এটিকে দেহের রোগসমূহের জন্যও আরোগ্যের মাধ্যম করেছেন। কোরআনের বরকতে বদনজর, হিংসা, জিন ও জাদুর কুপ্রভাব কেটে যায়। এ ছাড়া অন্যান্য সব রকম রোগ থেকেই আল্লাহ তাআলা আরোগ্য দান করতে পারেন তার বাণীর বরকতে।

তবে সাধারণ শারীরিক রোগের ক্ষেত্রে জাগতিক চিকিৎসা গ্রহণ করা ও অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করাই নবীজির (সা.) শিক্ষা। ওষুধ গ্রহণের পাশাপাশি আল্লাহর তাআলার কালামের ঝাড়ফুঁকও করা যেতে পারে যেন আল্লাহ তাআলা রোগমুক্তি দ্রুততর ও সহজ করেন।

আমার বার্তা/এল/এমই

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা সুরা কাহাফ। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার সব মসজিদে নারীদের নামাজের জন্য আলাদা স্থান খোলার অনুমোদন দিয়েছেন সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী

মক্কায় প্রবেশের আগে যে কূপে গোসল করেছিলেন মহানবী (সা.)

মক্কার বিখ্যাত এলাকাগুলোর একটি জারওয়াল। এ এলাকায় অবস্থিত তুয়া কূপটি বীরে তুয়া নামেও পরিচিত। মক্কার

মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী

মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় পবিত্র কোরআন জাদুঘরে তৃতীয় হিজরি শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর বিষয়ক ইইউ-সুইডিশ দূতাবাস আলোচনা অনুষ্ঠিত

মরক্কো-সাহারা ইস্যুতে সকল পক্ষের  সম্মতিক্রমের সমাধানকে ডেনমার্কের সমর্থন 

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি