ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

ইসলামের আলোকে মেয়েদের প্রতি মায়ের ভালোবাসা

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩

আয়েশা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একদিন এক ভিক্ষুক নারী দুটি শিশু কন্যা নিয়ে আমার কাছে এসে কিছু চাইলেন। আমার কাছে একটি খেজুর ছাড়া কিছু ছিল না। আমি তাকে তা দিলাম। তিনি নিজে না খেয়ে খেজুরটি দুই ভাগ করে কন্যা দুটিকে দিয়ে দিলেন। ভিক্ষুক নারী বেরিয়ে চলে যাওয়ার পর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন এলেন, আমি তাকে ঘটনাটি বললাম। নবী (সা.) বললেন, যাকে কন্যা সন্তান লালনপালনের দায়িত্ব দেওয়া হয় এবং সে ধৈর্যের সঙ্গে তাদের লালন-পালন করে, ওই সন্তানরা কেয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল ও ঢালস্বরূপ হবে। (সহিহ বুখারি: ১৪১৮)

কন্যা সন্তান প্রতিপালনের ফজিলত

ইসলামে কন্যা সন্তান দুনিয়ায় বাবা-মায়ের সৌভাগ্য ও বরকতের কারণ, আখেরাতে নাজাতের উসিলা। কন্যা সন্তান প্রতিপালনের ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে। এখানে আমরা আরও কয়েকটি হাদিস উল্লেখ করছি:

আবু সাঈদ খুদরী (রা.) আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে আর সে তাদের সঙ্গে উত্তম আচরণ করেছে, তাদেরকে নিজের জন্য অসম্মানের কারণ মনে করেনি, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। (সুনানে তিরমিজি: ১৯১২)

আরেকটি বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে অথবা দুজন কন্যা সন্তান বা বোন আছে, সে তাদের সঙ্গে ভাল ব্যবহার করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করেছে, তার জন্য রয়েছে জান্নাত। (সুনানে তিরমিজি: ১৯১৬)

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি দুজন কন্যা সন্তানকে লালনপালন করল এবং বিয়ের সময় হলে সুপাত্রস্থ করল, সে এবং আমি জান্নাতে একসঙ্গে থাকব যেমন হাতের দুটি আঙুল একসঙ্গে থাকে। (সুনানে তিরমিজি: ১৯১৪)

জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, যার তিনটি কন্যা সন্তান থাকে এবং সে তাদেরকে সুশিক্ষা দেয়, তাদের প্রতি দয়া করে এবং তাদের প্রতি দায়িত্ব পালন করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! যদি দুটি কন্যা থাকে? তিনি বললেন: যদি দুটি থাকে তবুও। কেউ কেউ মনে করেন, যদি প্রশ্ন করা হতো, যদি একটি কন্যা থাকে? তাহলে তিনি বলতেন, যদি একটি থাকে তবুও। (মুসনাদে আহমদ: ১৪২৪৭)

মেয়েদের বাবা মহানবী (সা.)

মহানবীর (সা.) তিন ছেলে কাসেম, আব্দুল্লাহ ও ইব্রাহিম সবাই শিশু অবস্থায় মারা যান। তার চার মেয়ে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা বড় হয়েছিলেন। তিনি তাদের প্রত্যেককেই আদর-ভালোবাসায় লালন-পালন করেন। উত্তম আদব-আখলাক শিক্ষা দেন। উত্তম পাত্রের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পরও শত ব্যস্ততার মধ্যেও তিনি তাদের খোঁজ খবর রাখতেন।

মহানবীর (সা.) মেয়েদের তিনজন জয়নব, রুকাইয়া ও উম্মে কুলসুম যুবতী বয়সে তার জীবনকালেই মারা গিয়েছিলেন। আরেকজন মেয়ে ফাতেমা (রা.) অত্যন্ত প্রসিদ্ধ, আলীর (রা.) স্ত্রী ও হাসান ও হোসাইনের (রা.) মা। মহানবীর (সা.) ওফাতের সময় একমাত্র তিনিই জীবিত ছিলেন। মহানবীর (সা.) ওফাতের ছয় মাস পর তিনি মৃত্যুবরণ করেন।

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু