ই-পেপার শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩

জান্নাতে নবী-রাসুলদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন যারা

আমার বার্তা অনলাইন
০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮

জান্নাতে মুমিনরা নবী ও রাসুলদের দেখতে পাবে। তবে সাধারণ মানুষের পক্ষে নবী-রাসুলদের মর্যাদা ও অবস্থানে পৌঁছানো সম্ভব নয়। কোরআনের আয়াত, বিভিন্ন তাফসিরের উদ্ধৃতি সাপেক্ষে এমন মতামত দিয়েছেন আলেম ও মুফাসসিরগণ।

ইসলামী ব্যাখ্যা অনুযায়ী, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে, ফরজ পালন ও সুন্নত অনুসরণে অটল থাকে, আল্লাহ তাকে জান্নাতে সম্মানের স্থানে রাখবেন। সেখানে সে নবী, সিদ্দীক, শহীদ ও সৎ লোকদের সান্নিধ্য লাভ করবে।

ছওবান (রা.)-এর ঘটনা

তাফসিরগ্রন্থসমূহ থেকে জানা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর ঘনিষ্ঠ সাহাবি ছওবান (রা.) নবীজীজির অনুপস্থিতিতে গভীর বেদনাবোধ করতেন। আখিরাতে নবীজি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। তার এই দুশ্চিন্তাকে কেন্দ্র করে নাজিল হয় সুরা আন-নিসার আয়াত:

আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে, আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীলদের মধ্য থেকে। আর সাথী হিসেবে তারা হবে উত্তম। (সুরা নিসা, আয়াত :৬৯)

আলেমরা বলেন, আয়াতটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, মুমিনরা জান্নাতে নবী-রাসুলদের সাক্ষাত পাবে, তাদের মজলিসে বসার সুযোগ পাবে; তবে মর্যাদায় তাদের সমতুল্য হবে না।

মর্যাদার পার্থক্য, তবু সান্নিধ্যের সুযোগ

তাফসির কুরতুবীতে উল্লেখ করা হয়েছে, জান্নাতে মর্যাদায় পার্থক্য থাকলেও মুমিনরা নবীদের সান্নিধ্য উপভোগ করবে। জান্নাতের নেয়ার ওপর ভিত্তি করে তারা একে অপরকে দেখতে পারবে, পরস্পর সাক্ষাত ও আলোচনা করতে পারবে।

মুমিনের দায়িত্ব আনুগত্য ও নেক আমলে মনোযোগী হওয়া

আলেমদের মতে, জান্নাতে নবী-রাসুলদের সান্নিধ্য পেতে হলে প্রয়োজন—

আল্লাহর পূর্ণ আনুগত্য।

নবীজির সুন্নতের অনুসরণ।

পাপ থেকে দূরে থাকা।

এবং নেক আমলের ধারাবাহিকতা।

অর্থাৎ, জান্নাতের উচ্চ মর্যাদা শুধু নেক আমল এবং আল্লাহর রহমতের মাধ্যমে অর্জন করা সম্ভব।

সুস্থতা ও নিরাপত্তা আল্লাহর অমূল্য নেয়ামত

ওসাত ইবনে ইসমাঈল বাজালি (রা.) বলেন, আল্লাহর রাসুলের (সা.) ইনতিকালের পর একদিন আবু বকর (রা.)

শাবান মাসের শুরুতে পড়ার দোয়া

ইসলামের অনেক বিধান যেহেতু চাঁদের হিসাব অনুযায়ী পালন করতে হয়, তাই মুসলমান প্রত্যেক দেশ ও

নফল নামাজ শুরু করার পর কাজার নিয়ত করা যাবে কিনা

প্রশ্ন: নফল আদায়ের নিয়তে নামাজ শুরু করার পর যদি কোনো কাজা নামাজের কথা মনে পড়ে,

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, সতর্ক করল তুরস্ক

যশোর কারাগার থেকে ভোট দেবেন ১২৯ জন কারাবন্দি

ট্রাম্পের শান্তি পরিষদের অর্ধেক সদস্যই যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায়

পটুয়াখালীতে কৃষক লীগের নেতা সহ বিএনপিতে যোগ দিলেন ৩০ জন

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

দুই দশক পর নানা বাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী

বিজয় ছিনিয়ে আনতে যুবকদের তৈরি থাকার আহ্বান জামায়াতের আমিরের

চীন কানাডাকে এক বছরের মধ্যে গিলে খাবে: ডোনাল্ড ট্রাম্প

ঊনসত্তরের গণঅভ্যুত্থানই স্বাধীনতার পথ তৈরি করেছে: প্রধান উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যে কোনো ধরণের হামলাকে সর্বাত্মক যুদ্ধ বিবেচনা করবে ইরান

২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

চাঁদাবাজ মুক্ত পরিবেশে ব্যবসা করার সুযোগ চাই : মন মিয়া 

ঢাকায় ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট শুরু

গাজা `বোর্ড অব পিস’ এ স্বাক্ষর করল মরক্কো

আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা