ই-পেপার মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেয়েদের চুল কালার করলে কি নামাজ হবে?

আমার বার্তা অনলাইন
২৬ অক্টোবর ২০২৫, ১১:২২
আপডেট  : ২৬ অক্টোবর ২০২৫, ১১:২৭

প্রশ্ন: মেয়েদের চুল কালার করলে কি নামাজ হবে?

উত্তর: মেয়েরা যদি চুলে এমন কালার ব্যবহার করে যা চুলের ওপর পৃথক কোনো প্রলেপ তৈরি করে না, বরং চুলের সাথে মিশে যায়, তাহলে চুলে কালার করা অবস্থায়ও তার অজু ও ফরজ গোসল হবে এবং নামাজও শুদ্ধ হবে। আর যদি চুলে এমন কালার ব্যবহার করা হয় যা চুলের ওপর পৃথক প্রলেপ তৈরি করে, তাহলে চুলে পানি না পৌঁছার কারণে তার অজু ও গোসল হবে না। যেহেতু অজুর সময় মাথা মাসাহ করা ফরজ, গোসলের সময়ও পুরো শরীরসহ চুল ধৌত করা ফরজ। অজু-গোসল না হওয়ায় তার নামাজও হবে না।

মেয়েদের চুল কালার করার বিধান

ইসলামে সাজসজ্জার অংশ হিসেবে মেয়েদের জন্য চুলে কালো ছাড়া অন্যান্য কালার ব্যবহার করা জায়েজ। চুলে মেহেদি ব্যবহার করা জায়েজ ও উত্তম, এ ছাড়া অন্যান্য আর্টিফিশিয়াল কালার ব্যবহার করাও জায়েজ যদি তাতে স্বাস্থ্যগত কোনো ক্ষতি না থাকে। অভিজ্ঞ ডাক্তাররা যদি কোনো ধরনের কালার চুল বা শরীরের জন্য ক্ষতিকর ঘোষণা করেন, তাহলে ওই ধরনের কালার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কারণ ইসলামে অন্যের ক্ষতি করা যেমন নিষিদ্ধ, নিজের ক্ষতি করাও নিষিদ্ধ।

চুলে কালো কালার ব্যবহার করা কি জায়েজ?

বয়সের কারণে চুল-দাড়ি পেকে গেলে কালো কালার ব্যবহার করে বয়স গোপন করতে হাদিসে নিষেধ করা হয়েছে। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত রয়েছে, মক্কা বিজয়ের দিন আবু বকরের (রা.) বাবা আবু কুহাফাকে নিয়ে আসা হলে নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছিলেন, তার চুল কোনো রং ব্যবহার করে পরিবর্তন করে দাও, তবে কালো রং ব্যবহার করো না। (সহিহ মুসলিম: ২১০২)

তবে কারো যদি অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে বয়স হওয়ার আগেই চুল পেকে যায়, তাহলে তার জন্য কালো রং ব্যবহার করা জায়েজ।

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু