ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ইমান ও কুফরের পথ আলাদা প্রসঙ্গে কোরআন যা বলে

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০

সুরা কাফিরুন কোরআনের ১০৯তম সুরা। মক্কায় অবতীর্ণ এ সুরাটির আয়াত সংখ্যা ৬টি। সুরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো, এ সময় কাফেররা বিভিন্নভাবে নবিজিকে (সা.) দ্বীন প্রচারের ব্যাপারে নমনীয় করার চেষ্টা করছিলো। বিভিন্ন রকম আপসের প্রস্তাব দিচ্ছিলো। যেমন তারা প্রস্তাব দিয়েছিলো, তুমি রাজি থাকলে এক বছর তোমার রবের ইবাদত করা হবে, এক বছর আমাদের দেব-দেবীর। এ সুরা নাজিল করে আল্লাহ তাদের স্পষ্ট জানিয়ে দেন শিরক ও অবিশ্বাসের পথ আর ইমান ও বিশ্বাসের পথ আলাদা।

রাসুল (সা.) বলেছেন, সুরা কাফেরুন কোরআনের এক চতুর্থাংশ। (সুনানে তিরমিজি) নবিজি (সা.) প্রায়ই ফজরের সুন্নাত ও মাগরিবের সুন্নত নামাজে সুরা কাফেরুন ও সুরা ইখলাস পাঠ করতেন।

সুরা কাফেরুন

(১)قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ

কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন।

বলো, হে কাফিররা!

(২)

لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ

লাআ‘বুদুমা-তা‘বুদূন।

আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো।

(৩)

وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ

ওয়ালাআনতুম আ-বিদূনা মাআ‘বুদ।

এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি,

(৪)

وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ

ওয়ালাআনা আ-বিদুম মা-‘আবাত্তুম,

এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছ।

(৫)

وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ

ওয়ালাআনতুম আ-বিদূনা মাআ‘বুদ।

এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি।

(৬)

لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ

লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।

তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

শিক্ষা ও নির্দেশনা

১. ইমান ও কুফরের পথ, বিশ্বাস ও অবিশ্বাসের পথ আলাদা। একজন মুমিনের পক্ষে কখনোই আল্লাহ ছাড়া কারো ইবাদত বা উপাসনা করা সম্ভব নয়।

২. দ্বীনের ক্ষেত্রে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করা, কাফেরদের অনুকরণ করা বা তাদের অনুগামী হওয়া বৈধ নয়। ‍মুসলমান হিসেবে নিজের সাতন্ত্র্য বজায় রাখা আমাদের কর্তব্য।

৩. মৃত্যুর পর মানুষ পুনর্জীবন লাভ করবে এবং প্রত্যেককেই নিজের কর্মফল ভোগ করতে হবে। এ কথা মাথায় রেখে নিজের প্রত্যেকটা কাজ ভেবেচিন্তে করা উচিত।

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু