ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোরবানিতে পশু কেনার পর যে দোয়া পড়বেন

আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৫, ১৭:৩৯

সামর্থ্যবান মুসলিমদের ওপর কোরবানি ওয়াজিব। যে ব্যক্তির কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে তিনি জিলহজের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত যেকোনো দিন কোরবানি করবেন। তবে প্রথম দিন অর্থাৎ, ১০ জিলহজ কোরবানি উত্তম।

আব্দুল্লাহ ইবনে কুরত থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দিনগুলোর মধ্যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ দিন হলো নহরের দিন (অর্থাৎ কোরবানির প্রথম দিন) এরপর এর পরবর্তী দিন (অর্থাৎ কোরবানির দ্বিতীয় দিন)। (সুনানে আবু দাউদ: ১৭৬৫)

ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর আল্লাহ তায়ালার কাছে সব থেকে প্রিয় আমল আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কোরবানির দিন আদম সন্তান যে কাজ করে তার মধ্যে আল্লাহর কাছে সব চেয়ে পছন্দনীয় হচ্ছে রক্ত প্রবাহিত করা অর্থাৎ কোরবানি করা। কিয়ামতের দিন তা নিজের শিং, পশম ও ক্ষুরসহ উপস্থিত হবে।

তার (কোরবানির পশুর) রক্ত জমিন পড়ার আগেই আল্লাহর কাছে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দের সঙ্গে কোরবানি কোরো।’ (তিরমিজি, হাদিস : ১৪৯৩)

ঈদুল আজহায় সুষ্ঠুভাবে কোরবানির কাজ করার জন্য অনেক আগে থেকেই পশু কিনে রাখা হয়। যখন কেউ কোরবানির জন্য পশু কিনবেন তখন তিনি হাদিসের ওপর আমল করতে পারেন। এতে খুব সহজেই রাসুল (সা.) এর সুন্নতের ওপর আমল করা হবে। এখানে একটি দোয়া তুলে ধরা হলো যা রাসুল (সা.) পশু কেনার পর পড়তে বলেছেন। দোয়াটি কোরবানির পশু কেনার পরও পড়া যেতে পারে।

এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমাদের কেউ যখন উট ক্রয় করে, সে যেন তার কুঁজের ওপর হাত রেখে এই দোয়াটি পাঠ করে। দোয়াটি হলো—

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহ, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহ।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার কল্যাণ প্রার্থনা করছি। আর তোমার কাছে এর অকল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবি দাউদ, হাদিস : ২১৬০)

আমার বার্তা/এল/এমই

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু