ই-পেপার শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৌদি পৌঁছেছেন ৫১২৭৮ হজযাত্রী, আরো একজনের মৃত্যু

আমার বার্তা অনলাইন
২০ মে ২০২৫, ১০:১৩

বাংলাদেশ থেকে মঙ্গলবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৫১ হাজার ২৭৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ পর্যন্ত সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে মোট ১৩০টি ফ্লাইট সৌদিতে যাত্রা করেছে। সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রী ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪৬ হাজার ৬৯৫ জন।

হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। তথ্যগুলো এসেছে বিমান সংস্থা, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ঢাকা হজ অফিস ও সৌদি আরবের সূত্র থেকে, যা হেল্প ডেস্ক প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, মোট ১৩০টি ফ্লাইটের মধ্যে ৬৫টি পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৪৪টি সৌদি এয়ারলাইন্স এবং ২১টি ফ্লাইনাস এয়ারলাইন্স।

চলতি বছরের হজে এখন পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। তারা হলেন— জামালপুরের বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিশেষ হজ ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়। এই ফ্লাইটের মাধ্যমে ২০২৫ সালের হজ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। হজের শেষ তারিখ ৩১ মে নির্ধারিত।

সরকারি ব্যবস্থাপনায় এ বছর মোট ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশগ্রহণ করবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এবছরের হজ কার্যক্রমে মোট ৭০টি হজ এজেন্সি অংশ নিচ্ছে। ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়ে ৩১ মে শেষ হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট নির্ধারিত ১০ জুন, শেষ ফিরতি ফ্লাইট অনুষ্ঠিত হবে ১০ জুলাই।

আমার বার্তা/জেএইচ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

এক হাদিসে রাসুল (সা.) হজরত আলী (রা.)-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথীদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে আমল করতেন

ফরজ নামাজের পর নবীজির (সা.) যে সকল আমল করতেন: ১. ইস্তেগফার পড়া সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি

আজ মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৬ রজব, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু