ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের অস্থায়ী বাসস্থান পুড়ে ছাই

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ১৭:২৫
আপডেট  : ১৫ মে ২০২৫, ১৭:৩০

গ্রিসে পশ্চিমাঞ্চলের ইলিয়া প্রদেশের নেয়া মানোলাদা এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক অস্থায়ী বাসস্থান—স্থানীয়ভাবে পরিচিত ‘পারাঙ্গা’—পুড়ে ছাই হয়ে গেছে। এই পারাঙ্গাগুলোতে মূলত বাংলাদেশি কৃষিশ্রমিকরা বসবাস করতেন।

১৩ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে অনেক বাংলাদেশির পাসপোর্ট, পরিচয়পত্র, নগদ অর্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাত শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই ধারণা করছেন, কোনো রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যা দ্রুত আশপাশের বসবাসস্থানে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, অগ্নিকাণ্ডের ফলে অনেক বাংলাদেশি শ্রমিকের বসবাসের স্থান ও ব্যক্তিগত সম্পদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

ভুক্তভোগীরা জানান, তারা এখন খোলা আকাশের নিচে রয়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন। নেয়া মানোলাদা এলাকায় প্রায় ১০ হাজার বাংলাদেশি কৃষিশ্রমিক কাজ করেন, যারা মূলত স্ট্রবেরি চাষে নিযুক্ত। তাদের অনেকেই অস্থায়ী পারাঙ্গায় বসবাস করেন, যা নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণ।

এর আগে, ২০১৮ এবং ২০২১ সালে একই এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের পারাঙ্গা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভুক্তভোগী শ্রমিকদের সহায়তা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের নিরাপদ ও মানবিক বসবাসের ব্যবস্থা নিশ্চিত করা, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

আমার বার্তা/এল/এমই

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, একজন বাংলাদেশি

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী। কুয়েতে

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু, দুজন ব্রাহ্মণবাড়িয়ার

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত

বাহরাইনে হামলার শিকার দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন