ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

৩১ দফা ও জুলাই সনদে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৯
আপডেট  : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০

রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

এসময় তারেক রহমান বলেন, রাষ্ট্র মেরামাতের ৩১ দফার রূপরেখা প্রণনয়ন করেছিল বিএনপি। একইসঙ্গে কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে জুলাই সনদের স্বাক্ষর করেছে। আমরা আমাদের প্রতিশ্রুতি দেওয়া বিষয়গুলো দেশের স্বার্থে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ উপলক্ষে বলেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা স্বাধীন।

তিনি আরও বলেন, ‘আর কোনো অপশক্তি যেন দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ও থাকতে হবে। এই নির্বাচন জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদসহ অংশগ্রহণ করা দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ গঠনে আপনাদের চিন্তা-ভাবনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই এক।

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।

এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী, মাঠ পর্যায়ের প্রশাসন, সাংবাদিক ও পর্যবেক্ষকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এর আগে মির্জা ফখরুল বলেন, উদারপন্থী গণতন্ত্রের জয় হয়েছে এই নির্বাচনের। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান। নতুন বাংলাদেশের সূর্যের আলোয় আলোকিত হয়ে শান্তি, গণতন্ত্রের ও ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

আমার বার্তা/এমই

এবার দেশ গড়ার পালা— ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান।

আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা–সার্ক পুনরুজ্জীবিত

কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না : তারেক রহমান

দলের ঘোষিত ৩১ দফা ও নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য হওয়া জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন

এ বিজয় বাংলাদেশ, গণতন্ত্র ও মানুষের আকাঙ্ক্ষার: তারেক রহমান

বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: কমনওয়েলথ

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

এবার দেশ গড়ার পালা— ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না : তারেক রহমান

৩১ দফা ও জুলাই সনদে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব: তারেক রহমান

এ বিজয় বাংলাদেশ, গণতন্ত্র ও মানুষের আকাঙ্ক্ষার: তারেক রহমান

বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমান-শফিকুর-নাহিদকে ফোন দিলেন মুহাম্মদ ইউনূস

নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে: ব্রাসেলস

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নির্বাচনে ফলাফল প্রভাবিত হওয়ার মতো কোনো ঘটনা চোখে পড়েনি: ইওএস

তারেক রহমানকে অভিনন্দন জানালো কমনওয়েলথ

ঢাকা-১৬ আসনে ভোট ইঞ্জিনিয়ারিং ও জালিয়াতির অভিযোগ আমিনুল হকের

নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদের

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল নেতা খুন

বইবোঝাই গাধা ও নৈতিকতার সংকট

তারেক রহমানকে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি

আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে এহছানুল হক মিলনের পরিকল্পনা