ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

আমার বার্তা অনলাইন
২৫ জানুয়ারি ২০২৬, ১৩:০৩

বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান-চট্টগ্রাম ডিভিশন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শুনতে এই আয়োজন করা হয় বলে জানিয়েছে বিএনপি।

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্বাস্থ্যখাতে রোগ প্রতিরোধ করার বিষয়েও মনোযোগ দেওয়া হবে। সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। তাদের বেসিক হেলথ ট্রেনিং তাদের দেওয়া থাকবে। তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি যাবে। আমাদের প্ল্যান ওভাবে সাজাবো আমরা। একজন কিংবা দুইজন হেলথ কেয়ারার নির্দিষ্ট গ্রামের জন্য অ্যাসাইন করা হবে। তাদের ওই এলাকা থেকেই নিয়োগ দেওয়া হবে। ওই এলাকার মানুষকে নিয়োগ দেওয়া হবে। এতে স্থানীয়দের সঙ্গে ইমোশন কাজে লাগানো যাবে। তারা বিভিন্ন রোগ নিয়ে সচেতন করবে। জীবন যাপনে নিয়ম শৃঙ্খলা সম্পর্কে সচেতন করবে। এরমধ্যে ৮০-৮৫ শতাংশ নারী নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। কারণ তারাই বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে বুঝাবে। এতে ধীরে ধীরে হেলথ ফেসিলিটি গ্রামে গ্রামে পৌঁছে যাবে।

এদিকে, নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তার চট্টগ্রামে আগমনকে ঘিরে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে চট্টগ্রামের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে।

আমার বার্তা/জেইচ

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, জুলাই সংস্কারের

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতের

পদধারী নেতাদের বিশ্বাসঘাতকতায় হেরেছেন বিএনপি নেত্রী মুন্নী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ৩৬টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা)

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

রাজধানীর শাহবাগে প্রশ্নের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন