ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম চায় বিএনপি

আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভেতরে পোস্টাল ব্যালট ব্যবস্থায় প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম সংযুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। সে কারণে সব নির্বাচনি এলাকায় যে ব্যালটে প্রতীকসহ প্রার্থীদের নাম থাকে, সেই একই ব্যালট সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে আমরা সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি। কারণ, সব প্রতীকসহ পোস্টাল ব্যালট সব কনস্টিটুয়েন্সিতে পাঠানোর প্রয়োজন নেই এবং তা দেশের মধ্যে সম্ভবও নয়। প্রত্যেকটি নির্বাচনি এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রার্থীর নাম ও প্রতীকসহ যে সাধারণ ব্যালট ব্যবহার হয়, সেটিই পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি, ইসি এটি গ্রহণ করবে। তারা জানিয়েছে, বিষয়টি বিবেচনা করবে।”

ব্যালট প্রণয়ন ও বিদেশে প্রেরণ কার্যক্রমে নানা অনিয়মের বিষয়টি ইসির কাছে তুলে ধরে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। সালাহ উদ্দিন আহমেদ বলেন, “প্রবাসীদের জন্য যেসব পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, সেখানে সঠিকভাবে বিষয়টি বিবেচনা করা হয়নি। যারা পোস্টাল ব্যালট প্রণয়ন ও প্রেরণের দায়িত্বে ছিলেন, তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।”

তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, একটি বাসায় ২০০–৩০০টি ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও ব্যালট জব্দ করা হচ্ছে। কোথাও আবার ভোটগ্রহণ শুরু হয়ে গেছে, যা ২২ তারিখে হওয়ার কথা। কোথাও একজনের নম্বর দিয়ে আরেকজন ব্যালট গ্রহণ করছে। এভাবে নানা অনিয়মের ঘটনা ঘটেছে।”

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “পোস্টাল ব্যালটে অনিয়মের ঘটনায় বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই পদ্ধতি প্রথমবারের মতো প্রয়োগ হচ্ছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে, তাতে আমরা ভিকটিম হচ্ছি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কাজ হয়েছে বলে আমাদের ধারণা ছিল, যা এখন প্রমাণিত হচ্ছে।”

ভোটার স্লিপ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক। ভোটার স্লিপের মাধ্যমে ভোটারের ভোট নম্বর, প্রার্থীর নাম ও প্রতীক জানলে বিষয়টি সহজ হয়। কিন্তু ভোটার স্লিপে দলের নাম, প্রতীক বা প্রার্থীর ছবি না দেওয়ার কথা বলা হয়েছে। এসব বিষয়ে পুনর্বিবেচনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আচরণবিধি পরিবর্তনের এখতিয়ার যেহেতু নির্বাচন কমিশনের রয়েছে, সেহেতু বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। ‘প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দেবেন। ভোটার স্লিপ পেলে ভোটার নিজেই সিদ্ধান্ত নেবে, কাকে ভোট দেবে। কিন্তু প্রক্রিয়াটি সহজ করা জরুরি। আমরা নির্বাচনকে কঠিন করতে চাই না, সহজ করতে চাই—যাতে অধিকাংশ ভোটার ভোট দিতে পারেন।”

বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনকে সামনে রেখে নিজেদের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের সংসদীয়

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলির যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ। সোমবার (২

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর মেরাজ নগরের ডাঃ এন আমিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো