ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়েই দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তিনিও জনগণের সঙ্গে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি হুঁশিয়ারি দেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপব্যাখ্যা করতে ষড়যন্ত্রকারীদের রং এবং রূপ পরিবর্তন হলেও তাদের চরিত্র একই রয়ে গেছে।

তারেক রহমান বলেন, একটি চক্র নিজেদের স্বার্থে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছিল। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত একটি চক্র এখন নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে।

তিনি দৃঢ়ভাবে বলেন, কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র ক্ষমতাশালী হতে পারে না।

দেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচনবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করে তিনি বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই এবং ওসমান হাদি সেই ষড়যন্ত্রেরই শিকার। হাদির ঘাতকেরা লুকিয়ে আছে তাদের আড়ালে, যারা বর্তমান সরকার এবং নির্বাচনকে ব্যর্থ করতে চায়।

কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভয় দেখিয়ে পিছিয়ে দিতে চাওয়া হচ্ছে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজয়ের মিছিল নিয়ে এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচন শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য নয়। এই নির্বাচনে জড়িয়ে আছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা। দেশের সার্বভৌমত্ব সুসংহত রাখাও আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু