ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে বিএনপির সব মিত্ররা

আমার বার্তা অনলাইন
০৩ নভেম্বর ২০২৫, ১০:৩৭

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলো দলটির পাশে আরও শক্ত অবস্থান নিয়েছে। একমাত্র জামায়াতে ইসলামী বাদে যুগপৎ আন্দোলনের শরিক, সমমনা দল ও ফ্যাসিস্টবিরোধী সব রাজনৈতিক দল এখন বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে অবস্থান করছে।

এই সব দলগুলো জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের তীব্র বিরোধিতা করেছে। বরং তারা প্রস্তাব দিয়েছে-জাতীয় নির্বাচনের ভোটের দিনেই একই সঙ্গে এবং একই খরচে গণভোট অনুষ্ঠিত হোক। এমনকি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও এখন এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে।

বর্তমানে বিএনপির সমর্থিত তিনটি জোটে রয়েছে মোট ৩০টি রাজনৈতিক দল। এর মধ্যে নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনসহ সাতটি দল নিয়ে গঠিত হয়েছে গণতন্ত্র মঞ্চ; বিশ দলীয় জোট ভেঙে তৈরি হয়েছে ১২ দলীয় জোট, আর জাতীয়তাবাদী সমমনা জোটের অন্তর্ভুক্ত হয়েছে ১১টি দল। পাশাপাশি বাম গণতান্ত্রিক জোট, সিপিবি ও অন্যান্য ফ্যাসিস্টবিরোধী দলও বিএনপির পাশে দৃঢ় অবস্থান নিয়েছে। এমনকি কিছু ইসলামী দল ও হেফাজতে ইসলামও বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিপক্ষ একটি শক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তবে তারা সফল হবে না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করব।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে এই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। আমাদের ঘোষিত ৩১ দফায় সব সংস্কারের বিষয় স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা সংস্কারের পক্ষে আছি, বিভ্রান্তি নয়। ইনশাল্লাহ, সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, “দেশের জনগণের জুলাই সনদের দরকার নেই। দরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জুলাই সনদ মূলত উপদেষ্টাদের নিরাপত্তার জন্য, জনগণের স্বার্থে নয়।”

তিনি আরও যোগ করেন, “বিএনপি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন চেয়েছে। এজন্য অনেক বিষয়ে ছাড় দিয়েছে। কিন্তু কেউ কেউ এটাকে দুর্বলতা হিসেবে দেখছে, যা ঠিক নয়।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করছে। বৃহত্তর ঐক্য সবার জন্যই মঙ্গলজনক হবে।”

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, “জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের পক্ষে আমরা নই। আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, এবং জনস্বার্থে ভবিষ্যতেও একসঙ্গে থাকব।”

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চাই। এর আগে কোনো গণভোট নয়। আমরা বিএনপির সঙ্গে ছিলাম, আছি, এবং থাকব।”

কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, “সংবিধানে গণভোটের কোনো সরাসরি বিধান নেই। ১৪২ ধারায় বলা আছে, নির্বাচিত সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ হলে সংসদ জনগণের মতামত আহ্বান করতে পারে। তাই বর্তমান প্রেক্ষাপটে গণভোট সংবিধানসম্মত নয়। জটিলতা এড়াতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে হবে।”

বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট গ্রহণযোগ্য নয়। যদি অন্তর্বর্তী সরকার তা করতে চায়, তবে জনগণের মুখোমুখি হতে হবে। তাই আগে জাতীয় নির্বাচনই দিন।”

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, “’২৪-এর জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সরকার গঠনের বিষয়েও আমরা বিএনপির সঙ্গে একমত। শরিক ও সমমনা সব দলই এখন বিএনপির পাশে শক্তভাবে রয়েছে।”

জাতীয় নির্বাচনের আগে গণভোটের উদ্যোগকে অবৈধ, অবাস্তব ও রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি ও তার মিত্ররা। তারা সবাই ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিয়েছে—গণতন্ত্র, সংস্কার ও নির্বাচনের প্রশ্নে বিএনপির পাশে থেকেই যেকোনো বিভ্রান্তি ও ষড়যন্ত্রের মোকাবিলা করবে।

আমার বার্তা/জেএইচ

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু