ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাবের হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক

আমার বার্তা অনলাইন
০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৫
সাবের হোসেন চৌধুরী (উপরে বাঁয়ে), নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন (উপরে ডানে), সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস (নিচে বাঁয়ে) ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার (নিচে ডানে)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক আবহে সাবেক পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা গোপন বৈঠক করেছেন।

সোমবার (৬ অক্টোবর) গুলশানে সাবের হোসেনের নিজ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংবাদমাধ্যম নিশ্চিত করেছে এক নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে দুপুর ২টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বৈঠকে অংশ নেন— নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার,

সূত্র জানায়, রাষ্ট্রদূতরা একই গাড়িতে ফ্ল্যাগ ছাড়া সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন এবং বিকল্প রুট ব্যবহার করে বের হয়ে যান—যা কূটনৈতিক মহলে সচরাচর দেখা যায় না।

বৈঠকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচন, এবং দলের নির্বাচনী অংশগ্রহণ নিয়ে রাষ্ট্রদূতরা সাবের হোসেনের মতামত জানতে চান। আলোচনায় উঠে আসে— নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগ কিভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারে, এবং দলটির স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের অংশগ্রহণের সুযোগ থাকলে আন্তর্জাতিক মহলের অবস্থান কী হবে। রাষ্ট্রদূতরা মনে করেন, নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বড় দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হন অক্টোবর মাসে, হত্যা মামলাসহ ছয় মামলায় অভিযুক্ত হয়ে। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগেও গত ১১ মে তার বাসায় গোপনে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ও কৌশলগত ভবিষ্যৎ।

নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং উন্নয়ন সহযোগিতায় দীর্ঘদিনের অংশীদার। সাবের হোসেন নিজেও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালনকালে এসব দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বাংলাদেশের আগামী রাজনীতির গতিপথ নির্ধারণে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হতে পারে।

বৈঠক সম্পর্কে সাবের হোসেন চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আমার বার্তা/জেএইচ

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু