ই-পেপার বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁদাবাজি ও সন্ত্রাস বিএনপির কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে: যুবশক্তি

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৫, ১৭:৪৯
আপডেট  : ১২ জুলাই ২০২৫, ১৭:৫১

চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বিএনপির ধারাবাহিক কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে সংগঠনটির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বিএনপির ধারাবাহিক কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। ইন্টেরিম সরকারকে এখনই বিএনপির হাত থেকে জনগণের জানমাল রক্ষায় সচেষ্ট হওয়া উচিত।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে দেশে আবার নব্য ফ্যাসিবাদের জন্ম হতে পারে।

এর আগে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং মরদেহের ওপর ঘাতকদের নৃত্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করে যুবশক্তি।

শুক্রবার (১১ জুলাই) সংগঠনের যুগ্ম সদস্যসচিব (দফতর) আসাদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে হত্যা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার মরদেহের ওপর ঘাতকদের নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়। এমন পাশবিকতা সভ্য সমাজে কল্পনাতীত এবং অগ্রহণযোগ্য। এটি কোনও ব্যক্তি নয়, মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।

এতে বলা হয়, জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা শুধু নৃশংসতা নয়, সমাজ ও রাষ্ট্রের ভিতকে নাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে—দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ।

আমার বার্তা/এল/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু