ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তারিকুল, সদস্য সচিব জাহেদুল

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ২০:২৩

আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’। অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহেদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ১৩১ সদস্য বিশিষ্ট জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির ২৯ জনের নাম ঘোষণা করেন সদ্য মনোনীত সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনোনীত হয়েছেন তুহিন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক যথাক্রমে প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসার উদ্দিন, গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়েশা আহমেদ, হিজবুর রহমান বকুল, মারুফ আল হামিদ ও আসাদুর রহমান।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা।

যুগ্ম সদস্য সচিব হলেন নিশাত আহমেদ, রাদিথ বিন জামান, মো. ইনজামামুল হক, শাওন মাহফুজ, লুৎফর রহমান, নীলা আফরোজ, মো. আবু সুফিয়ান, মাহমুদা সুলতানা রিমি, রাশেদুল ইসলাম খালেদ, শফিকুল ইসলাম, ইসরাত জাহান বিন্দু।

মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মুস্তফা, যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক শাকিল আহমেদ ইকবাল ও সনজিদা আক্তার মনি, সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত।

এর আগে বিকেলে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করা হয়।

আমার বার্তা/জেএইচ

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু