ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে হবে

নিজস্ব প্রতিবেদক:
১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বলে আখ্যা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। তারা বলছে, দ্রব্যমূল্যের কষাঘাত, মূল্যস্ফীতিতে সমস্যা সংকুল জীবন-জীবিকার ওপর অন্তর্বর্তী সরকার আইএমএফর শর্ত পূরণে শতাধিক পণ্যে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির গণবিরোধী ভূমিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএফ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতি, দফায় দফায় গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধি, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, বাড়িভাড়া-গাড়িভাড়া বৃদ্ধি, ওষুধপত্রসহ চিকিৎসা ব্যয় বৃদ্ধি, বই, খাতা, কাগজসহ শিক্ষা ব্যয় বৃদ্ধি, শিক্ষা শেষে চাকরির অনিশ্চয়তা ইত্যাদির প্রভাবে জনগণের জীবন জীবিকাকে ক্রমাগত কঠিন থেকে কঠিনতর হয়েছে। এমন সময় অন্তর্বর্তী সরকারের ভ্যাট দ্বিগুণ থেকে তিন গুণ বৃদ্ধি জনগণের ওপর ‘মরার ওপর খাড়ার ঘা’ হয়ে এসেছে। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী মার্কিনের দালাল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রতি বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার এবং ততোধিক ঋণগ্রস্ত করেছে। ঋণখেলাপি, তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, ব্যাংকিং সেক্টরে দেউলিয়াত্বের বিপদ, বিগত সরকারের ন্যায় টাকা ছাপানো ইত্যাদি কারণে দেশের অর্থনীতির ভয়াবহতাকে সামনে আনছে।

বক্তারা আরও বলেন, মার্কিনের দালাল বিগত স্বৈরাচারী সরকারের নয়াউপনিবেশিক ভারত নির্ভরতা ও প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক অগ্রসর করার প্রেক্ষিতে মার্কিন পরিকল্পনায় শহর কেন্দ্রিক ছাত্র-মধ্যবিত্তদের গণ-আন্দোলনে ও সেনাবাহিনীর ভূমিকায় গত ৫ আগস্ট স্বৈরচারী খুনি শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। পরে মার্কিন ও পাশ্চাত্যের অতি বিশ্বস্ত ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আনা হয়। ক্ষমতার এই পট পরিবর্তনে এক পরাশক্তি মার্কিনের অবস্থান আরও অগ্রসর হয়। দালাল ভারতের অবস্থান দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিপক্ষ চীন-রাশিয়া স্বীয় অবস্থান ধরে রাখতে সচেষ্ট।

তারা বলেন, বিদ্যমান নয়াউপনিবেশিক আধাসামন্তবাদী সমাজ কাঠামো অক্ষুণ্ন রেখে সাম্রাজ্যবাদের এক দালালের পরিবর্তে আরেক দালাল বা এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদের দালাল ক্ষমতাসীন হলেও জনগণের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হবে না। তাই সব সাম্রাজ্যবাদ ও তার দালালদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করতে হবে। শ্রমিক কৃষক মেহনতি মানুষের সামগ্রিক মুক্তির ও জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য অগ্রসর হতে হবে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- ফ্রন্টের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মো. ইয়াছিন, এনডিএফর সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আক্তারুজ্জামান খান প্রমুখ।

আমার বার্তা/এমই

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু