ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশকে নয় ঢাকাকে সভ্য করুন মাননীয় প্রধানমন্ত্রী 

রানা বর্তমান
০১ জুলাই ২০২৬, ১৩:৩৪

ঢাকার অলিগলিতে, ফুটপাতে কিংবা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ভিখারী শিশু-কিশোরদের পলিথিনে ডেন্ডি সেবনের দৃশ্য আমাদের নাগরিক সমাজের জন্য গভীর ট্র্যাজেডি। আমরা অনেক সময় এ দৃশ্য দেখে উল্টো দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিই, অথচ এই অবহেলিত শিশুরাই ভবিষ্যতে বড় হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আজকের এই ছোট্ট মানুষগুলোই প্রতিকূলতার মধ্যে হারিয়ে কাল হতে পারে চোর, ছিনতাইকারী, কিংবা কোনো কিশোর গ্যাংয়ের সদস্য।

আমাদের স্বপ্নের ঢাকা শহরকে যদি সত্যিই একটি সভ্য, পরিচ্ছন্ন ও নিরাপদ জায়গা রূপান্তর করতে হয়, তবে উন্নয়নের প্রথম পদক্ষেপ হবে এই টোকাই শিশুদের পুনর্বাসন। ঢাকা শহরকে বিশ্বের প্রায় মডেল মহানগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শুধু রাস্তাঘাট পরিষ্কার করা বা অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়, বরং শহরের প্রতিটি মানুষের মানবিক উন্নয়ন অপরিহার্য।

টোকাই শিশুদের এভাবে রাস্তায় ছেড়ে রাখা কিংবা অবজ্ঞার চোখে দেখা। আমরা কখনোই একটি সুস্থ নাগরিক সমাজ আশা করতে পারি না। এই শিশুদের মূলধারার জীবনে ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের একত্রে কাজ করতে হবে। ঢাকা শহরের প্রতিটি শিশুর দায়িত্ব নেওয়া মানে দেশের ভবিষ্যতের সম্পদ রক্ষা করা।

এই শিশুদের চিহ্নিত করে তাদের জন্য নির্দিষ্ট আশ্রয় ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করতে হবে। সেখানে তাদের হাতের কাজ, কারিগরি শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ শেখানো হবে। যাতে তারা একদিন সমাজের বোঝা না হয়ে দেশের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ পায়।

শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার এই উদ্যোগ তখনই সফল হবে যখন রাস্তায় থাকা টোকাইদের সরিয়ে তাদের একটি সুন্দর ও নিরাপদ ঠিকানায় বসবাসের সুযোগ দেওয়া হবে। প্রতিটি পথশিশুকে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার এই উদ্যোগ জাতির মেরুদণ্ড শক্ত করবে। রাষ্ট্র যখন প্রতিটি শিশুর জীবনের নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা দেবে, তখন ঢাকা শহর নতুন করে তার মানবিক মর্যাদা খুঁজে পাবে।

সামাজিক বৈষম্য কমিয়ে যখন আমরা এই পথশিশুদের হাতে বই, কলম কিংবা কারিগরি সরঞ্জাম দেব, তখন তারা আমাদের উন্নয়নের অংশীদার হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও নীতিনির্ধারকেরা যদি এমন উদ্যোগ গ্রহণ করতে পারেন, তবে শুধু ঢাকা নয়, পুরো দেশ এক মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় নতুন করে উজ্জীবিত হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করেই একটি সভ্য শহরের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ: উন্নত রাষ্ট্র গঠনের প্রথম শর্ত

বাংলাদেশের অর্থনীতি গত দুই দশকে এক বিস্ময়কর রূপান্তরের মধ্য দিয়ে গেছে। একসময় যে দেশকে উন্নয়নের

ভারতের লুক ইস্ট পলিসি-মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যাপক অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ১৯৯১ সালে ভারত

বাংলাদেশের ফুটবল উন্নয়নে অবকাঠামোগত পরিবর্তন এখন সময়ের দাবি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা আবারও ছড়িয়ে পড়েছে বাংলাদেশজুড়ে। বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও ব্রাজিল, আর্জেন্টিনা ও

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

ফুটবলের চেয়ে জনপ্রিয় আর কি কিছু আছে? চার বছর পরপর বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নেচে ওঠে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

দুর্যোগের স্থায়ী সমাধান করতে চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে?

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৩ শিশুর মৃত্যু

অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের গল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কি চলতি মাসেই

শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি

মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

সোলার পিভি নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট উন্নয়নে সমঝোতা স্মারক

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় তিন বছর বাড়ানোর আহ্বান

মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও

অনশনরত সোনম ওয়াংচুককে ‘সিনেমা স্টাইলে’ তুলে নিয়ে গেল পুলিশ

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত