ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তবুও জার্মানিকে সমর্থন করবেন স্পর্শিয়া

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১৫:১৩

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দলটির এমন অপ্রত্যাশিত ও ঐতিহাসিক বিদায়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো মন ভেঙেছে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ারও। তবে প্রিয় দলের এই চরম ভরাডুবিতেও জার্মানির প্রতি নিজের আজীবন আনুগত্য ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির নাটকীয় হারের পর নিজের ফেসবুকে জার্মানির জার্সি পরা একটি ছবি শেয়ার করেন স্পর্শিয়া। দেখা যায়, জার্মানির ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সি এবং ব্লু জিন্স পরে স্মিত হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। তবে ছবির ক্যাপশনে প্রিয় দলের খেলায় ক্ষোভ ও অভিমান ঝরে পড়েছে এই তারকার।

স্পর্শিয়া তার পোস্টে লিখেছেন, ‘হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’

সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গৌরবময় অতীতে ফেরার আশা ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!’

উল্লেখ্য, বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পর ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে জার্মানির দুর্বলতা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং প্যারাগুয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা।

আমার বার্তা/এমই

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? টিকটকে ভিডিও

গতকাল থেকে নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের মুহূর্ত শেয়ার করছেন অভিনেত্রী কেয়া

ওস্তাদের মার শেষ রাতে: ব্রাজিলের জয়ে তারকাদের উচ্ছ্বাস

ফুটবল মাঠে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে এক উৎসবমুখর পরিবেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

বাংলাদেশের চিত্রকলা, টেলিভিশন ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা

সম্পর্কে জড়িয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। আজ সোমবার দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, বুধবার থেকে কার্যকর

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির

১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে নতুন, সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার

স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ

গজারিয়ায় একাদশ শ্রেণির শিক্ষার্থীকে আটক, নির্যাতন ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা: ডিএমপি কমিশনার

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

বুধবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: ফখরুল

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন