ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বর্তমানে সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১৩:২১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ডিজিটাল যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে নিরাপত্তার ধারণায়ও মৌলিক পরিবর্তন এসেছে। এখন কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের তথ্য ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগের সঙ্গে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মতো একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সংযোজন গুরুত্বপূর্ণ অগ্রগতি। সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনা বাস্তবায়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ লাখ সদস্যকে প্রচলিত ধারণার বাইরে এনে সমাজ, দেশ ও রাষ্ট্রের কল্যাণে সময়োপযোগীভাবে কাজে লাগানোর উদ্যোগ প্রশংসনীয়। ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিয়ে বাহিনীটি সৃজনশীল ও আধুনিক চিন্তার পরিচয় দিয়েছে।

মহাপরিচালক সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে বাহিনীর গতিশীল ও প্রযুক্তিনির্ভর কর্মকাণ্ডে সরকার গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক বিশ্বে প্রতিরক্ষা বা নিরাপত্তা আর শুধু সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। যুদ্ধ কেবল সমরাস্ত্রের বিষয় নয়, যোগাযোগও শুধু মানুষের কণ্ঠস্বর বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির কারণে প্রতিটি ক্ষেত্রেই গুণগত পরিবর্তন এসেছে। একসময় নিরাপত্তার প্রধান বিষয় ছিল সীমান্ত পাহারা বা নিরাপত্তাকর্মী মোতায়েন। কিন্তু এখন একটি বড় প্রতিষ্ঠানের জন্য সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা বেশি জরুরি। একইভাবে অসংখ্য নিরাপত্তাকর্মীর চেয়ে কার্যকর ক্লোজ সার্কিট ক্যামেরা ও শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বলেন, এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখিয়ে দিয়েছে নিরাপত্তার ধারণা কতটা বদলে গেছে এবং ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি কতটা জরুরি। গুজব প্রতিরোধ ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে মনে রাখতে হবে, তথ্য এখন রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে ডিজিটাল বাস্তবতাকে গ্রহণ করা। এনালগ ও ডিজিটাল ব্যবস্থার পার্থক্য বুঝে নতুন জ্ঞান অর্জন, দক্ষ জনবল গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর কর্মপরিকল্পনা প্রণয়ন এবং ডিজিটাল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি ফেসবুক প্ল্যাটফর্ম নয়, এটি অন্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে। এ উদ্যোগকে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার কথাও জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। তাই কোনো উদ্যোগকে স্থির রাখা যাবে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। অন্যথায় আজকের আধুনিক উদ্যোগও আগামীকাল অচল হয়ে যেতে পারে।

পরে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আমার বার্তা /জেএইচ

ঢাকা জেলার সাথে যুক্ত হচ্ছে পূর্বাচল, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত

রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ ৫ দাবি সাবেক সমন্বয়ক-সংগঠকদের

জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ, শহীদ-আহত ও সম্মুখসারির যোদ্ধাদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ, জাতীয় গুরুত্বপূর্ণ

জুনে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৩১৪ জন গ্রেপ্তার

  রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত জুন মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২

রোহিঙ্গা ইস্যুতে ডব্লিউএফপি কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলার সাথে যুক্ত হচ্ছে পূর্বাচল, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত

নিখোঁজের ৫০ দিন পর ভায়রার রান্নাঘরের মাটির নিচে মিলল বৃদ্ধের মরদেহ

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারলেও আত্মবিশ্বাসী সিমন্স

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ ৫ দাবি সাবেক সমন্বয়ক-সংগঠকদের

ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশকে নয় ঢাকাকে সভ্য করুন মাননীয় প্রধানমন্ত্রী 

বর্তমানে সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

৫ আগস্ট জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

জুনে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৩১৪ জন গ্রেপ্তার

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আলোচনায় ইরানের অস্বীকৃতি আসলে পারস্যের দরকষাকষির কৌশল: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

রোহিঙ্গা ইস্যুতে ডব্লিউএফপি কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ৪১ পুলিশ বক্স হবে: আইজিপি

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: পুলিশ সদস্যকে শোকজ

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জু‌নে দে‌শে ফি‌রে‌ছেন ৫৮৩ জন

‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগে ২৫ কোটি ডলারের প্রতিশ্রুতি ভিওনের

মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে