ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রযুক্তির দাসত্ব বরণ করছি না তো আধুনিকায়নের নামে?

তিথি বিশ্বাস:
১৮ জানুয়ারি ২০২৬, ১৯:২৬

প্রযুক্তি শব্দটি আজ আমাদের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে। আধুনিক সভ্যতার প্রতিটি স্তরে প্রযুক্তির উপস্থিতি অস্বীকার করার কোনো সুযোগ নেই। একসময় ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মানুষের হাতে থাকত দৈনিক পত্রিকা। আজ সেই দৃশ্য বদলে গেছে। কাগজের জায়গা দখল করেছে স্মার্টফোনের উজ্জ্বল পর্দা। সংবাদ, বিনোদন, যোগাযোগ সবকিছু এখন মুঠোফোনের মধ্যেই সীমাবদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যম এই পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। ফেসবুক তার একটি বড় উদাহরণ। ২০২৫ সালের মে পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬৭.১৮ মিলিয়ন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৭.৫ শতাংশ। এই পরিসংখ্যান শুধু প্রযুক্তির বিস্তারই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবন, সময় ব্যবস্থাপনা ও সামাজিক আচরণের ওপর এর গভীর প্রভাবকেও তুলে ধরে। প্রযুক্তি যেখানে মানুষের কাজ সহজ করার কথা ছিল, সেখানে তা এখন আমাদের সময়, মনোযোগ ও সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। আমরা প্রযুক্তিকে হাতের মুঠোয় আনার কথা ভাবছিলাম, কিন্তু বাস্তবে প্রযুক্তিই আমাদের হাতের মুঠোয় বন্দী করে ফেলছে।

প্রযুক্তির এই আগ্রাসনে আমরা কি ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি না? নিউরোসায়েন্টিস্ট লুইসের মতে, আসক্তি হলো এমন একটি অবস্থা, যখন মস্তিষ্ক অন্য সবকিছু উপেক্ষা করে একটি নির্দিষ্ট বিষয়ের প্রতিই সম্পূর্ণভাবে মনোযোগী হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ডিজিটাল প্রযুক্তির প্রতি আমাদের নির্ভরশীলতা আজ সেই আসক্তির সংজ্ঞাকেই বাস্তব রূপ দিচ্ছে। অথচ প্রযুক্তির আবিষ্কার আমাদের চিন্তাশক্তি, দক্ষতা ও সৃজনশীলতা বাড়ানোর কথা ছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। আমরা এখন প্রযুক্তিকে কীভাবে আরও দায়িত্বশীলভাবে ব্যবহার করব, সে বিষয়ে ভাবছি না; বরং কীভাবে এর অপব্যবহার করা যায়, সেদিকেই বেশি ঝুঁকছি। কিছুদিন আগে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহারের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রযুক্তি যেমন সম্ভাবনার দুয়ার খুলে দেয়, তেমনি অনৈতিকতার পথও প্রশস্ত করে।

আজ প্রযুক্তির ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। শিক্ষা, চিকিৎসা, প্রশাসন সবখানেই প্রযুক্তির ছোঁয়া। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করছি, নাকি প্রযুক্তিই আমাদের নিয়ন্ত্রণ করছে? বিশ্বের উন্নত দেশগুলো যেখানে নতুন প্রযুক্তি আবিষ্কার, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াচ্ছে, সেখানে আমরা অপেক্ষায় থাকি কবে নতুন কোন প্রযুক্তি বাজারে আসবে, কবে সেটি কিনব। আবিষ্কারের সংস্কৃতির বদলে ভোগের সংস্কৃতিই যেন আমাদের সমাজে বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

চ্যাটজিপিটি বর্তমানে প্রযুক্তি নির্ভরতার একটি আলোচিত উদাহরণ। একসময় কোনো বিষয়ে জানার জন্য বই, পত্রিকা কিংবা সার্চ ইঞ্জিনের সহায়তা নিতে হতো। সেই অনুসন্ধানের পথে গিয়ে আমরা অজান্তেই আরও অনেক তথ্য ও নতুন ধারণার সঙ্গে পরিচিত হতাম। জ্ঞানের সেই পথ ছিল ধীর, কিন্তু গভীর। আজ এক ক্লিকেই উত্তর পাওয়া যায়। এতে সময় বাঁচে ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা করার ক্ষমতা, বিশ্লেষণী মনন ও সৃজনশীলতাও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আমরা নিজের মস্তিষ্ককে কাজে লাগানোর পরিবর্তে প্রায় সবকিছুই প্রযুক্তির ওপর ছেড়ে দিচ্ছি। সামান্য একটি প্রশ্নের উত্তর জানার ক্ষেত্রেও আমরা আগে ভাবি না, সরাসরি প্রযুক্তির শরণাপন্ন হই।

এই অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের জ্ঞানচর্চাকে কি সীমাবদ্ধ করে দিচ্ছে না? আমরা কি ধীরে ধীরে ভাবতে শেখার ক্ষমতা হারিয়ে ফেলছি না? প্রযুক্তি আমাদের সহায়ক হওয়ার কথা, বিকল্প নয়। কিন্তু আজ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে প্রযুক্তি ছাড়া চিন্তাই যেন অসম্ভব হয়ে উঠছে।

আধুনিকতার নামে, সুবিধার মোড়কে মোড়ানো এই প্রযুক্তি যদি আমাদের মানবিক মূল্যবোধ, সামাজিক সম্পর্ক ও সৃজনশীল চিন্তাকে ক্ষয় করতে থাকে, তবে সেই আধুনিকতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। প্রযুক্তিকে পুরোপুরি প্রত্যাখ্যান করা সমাধান নয়; বরং প্রয়োজন সচেতন ব্যবহার, নৈতিকতা ও ভারসাম্য। নচেৎ প্রশ্নটি আমাদের সামনে বারবার ফিরে আসবে এভাবেই কি আমরা দিন দিন প্রযুক্তির দাসত্ব বরণ করছি না তো আধুনিকায়নের নামে?

লেখক : শিক্ষার্থী, সিএসসি বিভাগ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আমার বার্তা/তিথি বিশ্বাস/এমই

মরক্কোর আমাজিঘ নারী: প্রাচীন হস্তশিল্পের মানব জাদুঘর ও ঐতিহ্যের ধারক

মরক্কোর গ্রাম, পাহাড়ি জনপদ, মরুভূমি অঞ্চল ও এর আশেপাশে আমাজিঘ সম্প্রদায়ের নারীরা বসবাস করেন। তারা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ: ইতিহাস ও ভূগোলের কঠিন বাস্তবতা

আমেরিকা ও ইসরাইল যৌথভাবে ইরানে আক্রমণ করেছে। এই আক্রমণের ফলে কি ইরান পরাজিত হবে? স্পষ্ট

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো

প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা বাংলাদেশ একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ একটি দেশ। ভৌগোলিক অবস্থান, বিস্তীর্ণ

এসএমই ও স্টার্টআপ বিপ্লব: এফবিসিসিআই-ই হবে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন

বাংলাদেশ আজ এক অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা স্বল্পোন্নত দেশের তালিকা ছাড়িয়ে ২০২৬ সালে এলডিসি উত্তরণের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন