ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

দেশে ছয় মাসে গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাত্র ছয় মাস অতিক্রম করেছে। এ সময়ে বাংলাদেশে কেউ গুমের শিকার হননি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হননি। রাজনৈতিক নির্যাতনের শিকার হননি কেউ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। চর্চা হচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। আমরা সবাই নাগরিক হিসেবে বাংলাদেশে সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করব। সেটাই আমাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা।

তিনি বলেন, এখানে ধর্মীয় পরিচয়ে কাউকে কোনো বিষয়ে কখনো বঞ্চিত করা হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে সবাই বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি। কেউ বলেননি, ধর্মীয় সংখ্যালঘু। সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সংবিধান তাই স্বীকার করে। এখানে কেউ সংখ্যাগুরু নয়, কেউ সংখ্যালঘু নয়। আমরা সবাই নাগরিক সবাই সিটিজেন।

তিনি আরো বলেন, গণঅভুত্থানের পর আমরা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছি। এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম। তখন আমরা ভিজিট করেছিলাম। তখন দেখা গেল, আড়াই একর সম্পত্তি সরকারের হাতে রয়েছে। বাকি সম্পত্তি যে দলের নাম উল্লেখ করতে শরম করে বললেন না সেই আওয়ামী লীগের দখলে ছিল।

তিনি জানান, যে আড়াই একর পাওয়া গিয়েছিল সেটা ছিল শশ্মান। তা না হলে তাও দখল হয়ে যেত। এখন তা ফেরত কার কাছ থেকে নেওয়া হবে? দশ-বারো হাত বদল হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা।

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরমন্ত্রী সাচিং প্রুর সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেফতার ও হয়রানি বন্ধে কোনো পরোয়ানা বাস্তবায়নের আগে পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

আবাসিক হোটেলগুলোর অতিথিদের তালিকা নিয়মিতভাবে সংগ্রহ ও সংরক্ষণেও তাগিদ দিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার