ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের

আমার বার্তা অনলাইন:
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫

ইরানে আরও হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন চাইলে ‘যেকোনো সময়’ তেহরানে হামলা চালাতে পারে। এরই মধ্যে সর্বশেষ মার্কিন হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১০৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) ট্রাম্পের এ হুমকির আগে জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন শহর ও এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর মধ্যে হরমুজ প্রণালির কাছের কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানও হামলার শিকার হয়। এর জবাবে বাহরাইন, ইরাক ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগের রাতে ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালির পাশে ইরান যে নতুন সামরিক সরঞ্জাম তৈরির চেষ্টা করেছিল, সেগুলোও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। আবার হামলা চালানোর প্রস্তুতির কথাও জানান ট্রাম্প।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দির ভাষ্য, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তাদের একজনের বয়স ছিল চার বছর। কুহেস্তাকের বিয়ের অনুষ্ঠানে হামলায় অন্তত চারজন নিহত হন।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কুহেস্তাকের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। বেসামরিক মানুষকে লক্ষ্য করা হয়নি— যুক্তরাষ্ট্রের এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি।

এদিকে ছয় মাসের এই যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। যুদ্ধের আগে বিশ্বের বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে সেখানে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

পাকিস্তানের সাবেক লেফটেন্যান্ট জেনারেল তারিক খানের মতে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ক্রমেই ‘অস্বস্তিকর কৌশলগত অবস্থানে’ পড়ছে। তার ভাষ্য, ইরান প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে না পারলেও যুদ্ধকে দীর্ঘায়িত করে ওয়াশিংটনের জন্য সামরিক ও রাজনৈতিক ব্যয় বাড়াতে চাইছে। সূত্র: আল-জাজিরা

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মুসলিম বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির বিকাশের সঙ্গে

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে বিশেষ অনুরোধ জানিয়েছেন। ইউক্রেনের এসব হামলার

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার

থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার মুসলিম ছাত্রীদেরও শিক্ষা খরচ দেওয়ার অঙ্গীকার করেছে। ভারতে সরকারি কোটায়

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন করে একটি প্রস্তাব দিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার