ই-পেপার রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

আদিবাসী নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৮:৪৪

আদিবাসী নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়াসহ তাদের সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করাসহ নয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয় রক্ষা এবং তাদের প্রতি সব ধরনের বৈষম্য ও বঞ্চনার অবসানের লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। এ বছর ‘Honoring indigenous midwives safeguarding life and wellbeing’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আদিবাসী জনগোষ্ঠী ভূমির অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে, আদিবাসী নারী ও কন্যাশিশুরা একই সঙ্গে জাতিগত ও লৈঙ্গিক বৈষম্যের শিকার হওয়ায়, তাদের প্রতি বৈষম্য ও সহিংসতার ঝুঁকি অনেক বেশি।

সংগঠনটির নয় দফা দাবি হলো-

১. আদিবাসী নারী-পুরুষসহ সব আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. আদিবাসী নারী ও শিশুর ওপর সহিংসতা বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. সহিংসতার শিকার আদিবাসী নারী ও শিশুদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করতে হবে।

৪. পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে এবং এ লক্ষ্যে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করতে হবে।

৫. পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলাদা একটি সেল স্থাপন করতে হবে।

৬. সমতলের আদিবাসীদের বেহাত হওয়া ভূমি পুনরুদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৭. পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে আদিবাসী জনগোষ্ঠীর সঞ্চিত জ্ঞান, অভিজ্ঞতা ও ঐতিহ্যগত চর্চাকে স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে।

৮. আদিবাসী নারীদের ঐতিহ্যগত স্বাস্থ্যসুরক্ষা-সংক্রান্ত অভিজ্ঞতাকে মর্যাদা দিয়ে, রাষ্ট্রীয় নীতি ও উন্নয়ন পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

৯. আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পাঠ্যবই প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ সরবরাহের ব্যবস্থা করতে হবে।

আমার বার্তা/এমই

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠান সুচারু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে উপলক্ষে ছয়টি কমিটি গঠন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার (৯

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা ‘গুপ্ত ও ফ্যাসিস্টদের দোসররা’ দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে বিএনপি

রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টি-জামায়াত করেন, উন্নয়ন পাবেন কীভাবে

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

জাতীয় ফুটবলারদের ‘ক্ষ্যাপ’ নিয়ে বাফুফে সভাপতির হুঁশিয়ারি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আদিবাসী নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে বিএনপি

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়াসহ ৯ দফা দাবি হেফাজতের

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, পরম মমতায় রোপণের অনুরোধ মন্ত্রীর

হবিগঞ্জে লরি-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর আদেশ

কেউ কেউ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল: মুক্তিযুদ্ধমন্ত্রী

পূবাইলে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি গ্রেপ্তার

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার আশ্বাস