ই-পেপার মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ১৩:২৭

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। অতীতে বিভিন্ন অনিয়ম ও হয়রানির কারণে শ্রমিকদের যে ভোগান্তি হয়েছে, তা দূর করেই সরকার কর্মী পাঠাতে চায়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে পরমাণু আইসোটোপ প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ চলছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী খনিজ ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের সম্ভাবনা চিহ্নিত করে তা অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, পরিবেশদূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলতি সপ্তাহে ৮১টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী ও বনজ সম্পদ উদ্ধারের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। সম্প্রতি এক নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় কোস্টগার্ডের বক্তব্যও তিনি তুলে ধরেন।

তিনি জানান, সংশ্লিষ্ট বাহিনী দাবি করেছে যে ওই ব্যক্তিকে তারা কখনো আটক বা হেফাজতে নেয়নি এবং অভ্যন্তরীণ অনুসন্ধানে বাহিনীর সম্পৃক্ততার কোনো প্রমাণও পাওয়া যায়নি।

তবে এ প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, কোনো ধরনের গুম বা জোরপূর্বক নিখোঁজের সঙ্গে সরকার জড়িত হতে পারে না। কোনো ব্যক্তি নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব এবং প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করা হবে। এ ধরনের অভিযোগকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

বন্ধ কারখানা বেসরকারিতে লাভজনক হবে, বাড়বে কর্মসংস্থান: তথ্য উপদেষ্টা

সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বন্ধ কারখানাগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পুনরায় চালুর

৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে

৫ আগস্ট সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’।

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ কারখানা বেসরকারিতে লাভজনক হবে, বাড়বে কর্মসংস্থান: তথ্য উপদেষ্টা

জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা

বাংলাদেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

৫ আগস্ট সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ : ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

প্রশান্ত কিশোরের উত্থান, একাধিক দুর্গ হাতছাড়া হচ্ছে বিজেপির

জুলাই মাসে রপ্তানি ১২ মাসের মধ্যে সবচেয়ে বেশি

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের সেই আদেশ হাইকোর্টে স্থগিত

ভারতের ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্য, জবাবে যা বললেন অভিজিৎ

অবসর নাকি নতুন চুক্তি, যা বললেন নেইমার

সৌরবিদ্যুতে নতুন মাইলফলক, যমুনা সেতু এলাকায় হচ্ছে ৫৫ মেগাওয়াট কেন্দ্র