ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

সিনেমার ব্যস্ততার মাঝে ছোটপর্দায় ফিরছেন ইধিকা

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৬, ১৫:৫৪
ইধিকা পাল। ছবি: ফেসবুক

ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর দুই বাংলায় একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমার ব্যস্ততার মাঝে ছোটপর্দায় ফিরছেন এই অভিনেত্রী। আসছে মহালয়ায় একটি টিভি চ্যানেলে দুর্গারূপে দেখা মিলতে যাচ্ছে ইধিকার।

আনন্দবাজার, এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘প্রজাপতি ২’ সিনেমা মুক্তির পর বড়পর্দায় আর দেখা মেলেনি ইধিকা পালের। সম্প্রতি সৃজিত মুখার্জির নতুন সিনেমায় কাজ শুরু করেছেন। এর বাইরে আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। যে কারণে হাতে অনেকটা সময় আছে, যেটি কাজে লাগাতে পুনরায় ছোটপর্দায় ফেরার কথা ভাবছেন অভিনেত্রী।

জানা গেছে, মহালয়ায় একটি টিভি চ্যানেলে দুর্গারূপে উপস্থিত হতে যাচ্ছেন ইধিকা। সেই সুবাদে তাঁকে এবার দেখা যাবে মহিষাসুরমর্দিনীতে। ইতোমধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। প্রতিবছরই মহিষাসুরমর্দিনী নিয়ে দর্শকের মনে আগ্রহ তৈরি হয়। রেডিওর সঙ্গে টেলিভিশনের মহালয়া নিয়েও উৎসাহ দেখা যায়। দুর্গার রূপে দেখা যাবে কোন নায়িকাকে? তা নিয়ে নানা জনের নানা পরামর্শও থাকে। একটা সময় ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায় থেকে কোয়েল মল্লিকসহ অনেককে দেখা গেছে মহিষাসুরমর্দিনী রূপে।

শোনা গেছে, এবার ‘সান বাংলা’-এ দেবীরূপে আগমন হবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। তাঁর শুটিংও হয়ে গেছে ইতোমধ্যে। এখন খবর, প্রথম সারির আর একটি বিনোদনের চ্যানেলে দেবীরূপে দেখা যাবে ইধিকাকে। সঙ্গে নাকি দেখা যেতে পারে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককেও।

এদিকে ইধিকার ছোটপর্দায় ফেরা নিয়ে নেট দুনিয়ার বাসিন্দাদের মাঝেও নানারকম আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। তবে বেশির ভাগ নেটিজেন ইধিকাকে পুনরায় ছোটপর্দায় দেখতে চান বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, টিভি সিরিয়ালের অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সেই সুবাদে বাংলাদেশি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এরপর একই অভিনেতার বিপরীতে ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন ইধিকা। বাংলাদেশের এই দুটি সিনেমা ব্লকবাস্টার হয়েছিল।

পাশাপাশি কলকাতায় দেব বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করেও দর্শকের মাঝে সাড়া ফেলেছিলেন। এই সিনেমাও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। যে কারণে সিনেমায় অভিনয় নিয়েই এখন সব ব্যস্ততা ইধিকার। তারপরও দুর্গাপূজাকে সামনে রেখে ছোটপর্দায় ফেরার আভাস দিয়েছেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী।

আমার বার্তা/এমই

সংস্কৃতি প্রতিমন্ত্রীর আমন্ত্রণে শিল্পকলায় পদ্মাপাড়ের শিল্পীদের মিলনমেলা

নানা ব্যস্ততাকে কাটিয়ে একই ছাদের নিচে এক হয়ে উঠেছিল পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর একঝাঁক কৃতিসন্তান তথা

শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ

বাংলা ধারাবাহিকের জগতে অনেকদিন পর দর্শকদের আলাদা করে মাতিয়ে রেখেছিল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর

স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। তবে আদালত

ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রলের মুখে দুরেফিশান

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে কেন্দ্র করে নেটদুনিয়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু