ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১৬:৫৪

অর্থনীতি ও ভূরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে যে কোনো সমস্যা সমাধানে প্রাধান্য পাবে নিজ দেশের স্বার্থ-এসব কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আধিপত্যের বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো ছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন। সে পথে হাঁটতে থাকা তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেত্বত্বে আশাবাদী তিনি।

ভারত, চীন, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভেবে চিন্তে এগোচ্ছে সরকার। স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আলোচনায় উঠে আসে তার স্বাধীন কূটনীতি প্রসঙ্গ।

এ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, অর্থনীতি ও ভূরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে সমস্যা সমাধানে নিজেদের শর্তকে প্রাধান্য দেয়া হবে।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধিপত্যের বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোই ছিলো জিয়াউর রহমানের স্বপ্ন। সে পথে হাঁটতে তারেক রহমানের নেত্বত্বে আশাবাদী।

তিনি আরও বলেন, বাংলাদেশকে যেভাবে দেখতে চায় বাংলাদেশের মানুষ দেশকে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে। মানে আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবো। সবার সাথে মিত্রতা তৈরি করার চেষ্টা করেছেন সাবেক প্রেসিডেন্ট জিয়া এবং বেশির ভাগ ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। সেই সফলতা নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, বক্তব্য রাখছেন এবং কাজ করছেন তার মধ্যে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই।

উদার গণতান্ত্রিক দল হওয়ায় গত নির্বাচনে জনগণ বিএনপিকে জয়ী করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, ১৯৭৬ থেকে ১৯৮১ পর্যন্ত বিভিন্ন পত্রিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মমুখর সময়ের প্রতিবেদনের প্রদর্শনীতে যোগ দেন সরকারের দুই মন্ত্রী।

আমার বার্তা/এমই

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, যথেচ্ছভাবে বালাইনাশক ব্যবহার পরিবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা

নিয়োগ পেয়ে প্রথমবার বিএসইসিতে এলেন নতুন চেয়ারম্যান

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার