ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরাইলে মাদকবিরোধী সভায় মামলার আসামি, জানতেন না ওসি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
০৩ জুন ২০২৬, ১৯:১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আয়োজিত একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামির উপস্থিতি এবং বক্তব্য প্রদানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে অনুষ্ঠানে ওই আসামিকে সরাইল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জহিরুল ইসলাম তালুকদারের পাশে অবস্থান করতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার শাহজাদাপুর এলাকার মনুরপাড়া জামে মসজিদের সামনে এ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মে শাহবাজপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট যুবলীগ নেতা মুন্নার নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৪০ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

অভিযোগ রয়েছে, ওই মামলার ২৯ নম্বর আসামি শাহজাদাপুর গ্রামের শেখ লুলু মিয়া (পিতা: শেখ বাচ্চু মিয়া) মাদকবিরোধী সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্যও দেন। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে ওসি তদন্তের পাশেই দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি মামলার এজাহারভুক্ত আসামি কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আয়োজিত একটি জনসচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন।

স্থানীয়দের দাবি, অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন শেখ লুলু মিয়ার ভাই শেখ মোকলেস মিয়া এবং চাচা শেখ মিলন মিয়া।

এ বিষয়ে সরাইল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার বলেন, “আমি ওই এলাকায় প্রথম গিয়েছি। তাই কে আসামি, কে ওয়ারেন্টভুক্ত আসামি—সেটা আমার জানা ছিল না। কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না।”

এ বিষয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বলেন, “বিষয়টি সম্পর্কে আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে ওসি সাহেবের সঙ্গে কথা বলতে পারেন।”

আমার বার্তা/মো. রিমন খান/এমই

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামের এক যুবক ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরকিশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন)

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে ট্রেনের নিচে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস