ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১৬:১৯
আপডেট  : ০৪ জুন ২০২৬, ১৬:২৪
আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা

বিদ্যুতের দাম বৃদ্ধির একদিনের মাথায় লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহালের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ সংক্রান্ত প্রস্তাবনা ইতোমধ্যেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পিডিবির পক্ষ থেকে এ সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়েছে।

বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত আবেদনটি পর্যালোচনা করা হবে। যেহেতু প্রস্তাবটি গ্রাহকদের স্বার্থে এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুত সময়ের মধ্যেই কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। এতে আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম চার টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে পাঁচ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একইসঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ১৮ পয়সা করা হয়।

আমার বার্তা/এমই

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, যথেচ্ছভাবে বালাইনাশক ব্যবহার পরিবেশ

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জনগণের সঙ্গে সংসদের সেতুবন্ধন হিসেবে সাংবাদিকরা কাজ করেন।

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই ‘রোড শো’র আয়োজন করবে সরকার।

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে কোরবানির পশু উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমদানি নয়, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর উদ্বৃত্ত পশু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা

নিয়োগ পেয়ে প্রথমবার বিএসইসিতে এলেন নতুন চেয়ারম্যান

২০২২ সালের পর অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতার ভাসমান ক্রেন যুক্ত হলো নৌবহরে

ইরানের হাতে কোনো মার্কিন সেনা হত্যার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে

শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা

জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি: ফখরুল

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, তিন কমিশনার নিয়োগ