ই-পেপার বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল সভা-প্রশিক্ষণে জোর, নতুন নির্দেশনা জারি

আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১২:০৩

জ্বালানি তেলের সাশ্রয়ে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অধস্তন পর্যায়ের কর্মকর্তাদের যথাসম্ভব অনলাইনে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন, কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ যথাসম্ভব ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে।

তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সশরীরে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ নির্দেশনা কার্যকরের পাশাপাশি এ বিষয়ে গত ১২ এপ্রিল জারি করা নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ

আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন কি না—এমন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ

জাতীয় সংসদের সংসদীয় কার্যপ্রণালী শিখতে এবার ‘ক্লাসরুমে’ বসছেন এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় রীতিনীতি নিয়ে দেখা দেওয়া নানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

শীর্ষ দুইয়ে ফ্রান্স-স্পেন, ষষ্ঠ স্থানে ব্রাজিল; আর্জেন্টিনা আরও পরে

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মেসি-রোনালদোর ‘শেষ বিশ্বকাপে’ নজর কাড়তে পারেন যারা

আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল সভা-প্রশিক্ষণে জোর, নতুন নির্দেশনা জারি

পদ্মা পাড়ে রাতে প্রাইভেটকারে ৪ যুবক, সকালে মিলল বস্তাবন্দি কিশোরীর মরদেহ

বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সবটাই জানি: বিস্ফোরক মন্তব্য মমতার

বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল-কলেজে ক্লাস শুরু রোববার

রামিসা ধর্ষণ-হত্যা: আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে

হজ পালন শেষে দেশে ফিরলেন ২১ হাজার ৩৪৩ বাংলাদেশি হজযাত্রী

জাতীয় সংসদের সংসদীয় কার্যপ্রণালী শিখতে এবার ‘ক্লাসরুমে’ বসছেন এমপিরা

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান