ই-পেপার বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১

আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১১:৪৩

ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও নিয়ে ব্যাপক আলোচনার পর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে জুয়েল নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২ জুন) বিকেলে র‍্যাব-২ এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঈদুল আজহার ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজেদের বাসার সামনে নামেন দুই বোন। এ সময় চাপাতি হাতে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করেন। ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাগ ও লাগেজ ছিনিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যান।

ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করে র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। একইসঙ্গে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তুনাত জিনা মাহজাবিন মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে গত ৩১ মে রাতে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরেন দুই বোন। বাসার সামনে রিকশা থেকে নামার পরপরই ছিনতাইকারীদের কবলে পড়েন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসার গেটের সামনে দাঁড়িয়ে থাকা দুই নারীর কাছে হঠাৎ চাপাতি হাতে এগিয়ে আসেন পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি। তার সঙ্গে আরও একজন সহযোগী ছিলেন।

চাপাতির ভয় দেখিয়ে তারা প্রথমে রিকশাচালককে ধাক্কা দেন। পরে দুই নারীর ব্যাগ, লাগেজ, মোবাইল ফোন, অলংকারসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেন। পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং রাজধানীতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

খোঁজ রাখেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলে, ঘরে মায়ের পচা-গলা মরদেহ

রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি বাসায় বসবাস করতেন ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম ও ‍তার

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ছুটিতে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় গিয়েছিলেন লাখো মানুষ। ফলে

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

ঢাকার অলিগলি, মহল্লা, আবাসিক এলাকা ও অট্টালিকার নিচতলা সবখানেই চলছে পবিত্র ঈদুল আজহার পশু কোরবানি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মেসি-রোনালদোর ‘শেষ বিশ্বকাপে’ নজর কাড়তে পারেন যারা

আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি: শামা ওবায়েদ

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়াল সভা-প্রশিক্ষণে জোর, নতুন নির্দেশনা জারি

পদ্মা পাড়ে রাতে প্রাইভেটকারে ৪ যুবক, সকালে মিলল বস্তাবন্দি কিশোরীর মরদেহ

বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সবটাই জানি: বিস্ফোরক মন্তব্য মমতার

বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল-কলেজে ক্লাস শুরু রোববার

রামিসা ধর্ষণ-হত্যা: আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে

হজ পালন শেষে দেশে ফিরলেন ২১ হাজার ৩৪৩ বাংলাদেশি হজযাত্রী

জাতীয় সংসদের সংসদীয় কার্যপ্রণালী শিখতে এবার ‘ক্লাসরুমে’ বসছেন এমপিরা

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২০ জন