ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই

আমার বার্তা অনলাইন
৩০ এপ্রিল ২০২৬, ১১:১১

দেশের জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবেক শীর্ষ কর্মকর্তা ইঞ্জিনিয়ার এম এ ওয়াদুদ খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হজকিন লিম্ফোমায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই কন্যা, জামাতা, তিন নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাদ আসর রাজবাড়ীতে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইঞ্জিনিয়ার এম এ ওয়াদুদ খান দেশের জ্বালানি খাতে দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের জন্য সুপরিচিত ছিলেন। কর্মজীবনে তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং এলপি গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন প্রধান প্রধান প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্ব পালন করে তিনি জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সহকর্মী ও সংশ্লিষ্টদের কাছে তিনি একজন দক্ষ প্রশাসক, সৎ কর্মকর্তা এবং মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের জ্বালানি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নামছে চাঁদপুরের অর্ধ লক্ষাধিক জেলে

গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েল

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের দাম ১২০ ডলার ছাড়াল

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

জমি ও নেশার টাকা নিয়ে দ্বন্দ্বে দাদিকে হত্যা, নাতি গ্রেপ্তার

ইরান যুদ্ধ : ট্রাম্পকে ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতির’ হুঁশিয়ারি পুতিনের

হরমুজে ২০০০ জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা

নবীনগরে মুক্তিযোদ্ধা মনিরুল হক মনিরে'র মৃত্যুবার্ষিকী