ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির

আমার বার্তা অনলাইন
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে সে দেশের সরকার। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

সচিবালয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সৌজন্য সাক্ষাৎকালে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধানমন্ত্রী পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন, শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক। সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। কীভাবে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও উন্নয়ন করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। বিগত সরকারের আমলে বেশ কিছু কাজ হয়েছে। দুদেশের মধ্যেকার সম্পর্ক আর জোরদারে কথাবার্তা হয়েছে বৈঠকে।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির দুই-তৃতীয়াংশ ম্যান্ডেটকে চীন সম্মান জানিয়েছে।

আমার বার্তা /জেএইচ

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি

দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটানো গণঅভ্যুত্থানের প্রায় দুই বছর পর বাংলাদেশ এক ঐতিহাসিক

বাংলাদেশকে নিরাপদ-শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকায় রাশিয়ান আর্মি ও ডিফেন্ডার অব দ্য ফাদারল‍্যান্ড ডে পালিত

দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ শিকার, ১৪ জেলে আটক

বাংলাদেশকে নিরাপদ-শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান: ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

সারা দেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

খুব ভালো বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী

বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন সরকার

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে: হুমায়ুন কবির

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের নিবন্ধন শুরু

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: আব্দুস সালাম

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: ফখরুল