ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

বাংলাদেশকে নিরাপদ-শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩০
মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ও ড. খলিলুর রহমান।

বাংলাদেশের সঙ্গে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক বার্তায় এ কথা জানান তিনি।

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।

রাষ্ট্রদূত আরও বলেন, ‌‍‌‍বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে বলে আমি আশাবাদী। পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ক্রিস্টেনসেন পররাষ্ট্র সচিব, প্রতিমন্ত্রীরও সঙ্গেও বৈঠক করেন।

এরপর ইইউ মিশনপ্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। ইইউ প্রতিনিধি দলও পররাষ্ট্র সচিব, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

আমার বার্তা/এমই

১৫ বছরের অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১৫ বছরে দেওয়া অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অন্য দেশের

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী এর

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি: ইইউর রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৫ বছরের অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এখন রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার: পুতিন

আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি

অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: নতুন চিফ প্রসিকিউটরের কড়া বার্তা

মাংস ছোলাসহ কিছু পণ্যের দাম কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি: ইইউর রাষ্ট্রদূত

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকায় রাশিয়ান আর্মি ও ডিফেন্ডার অব দ্য ফাদারল‍্যান্ড ডে পালিত

দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ শিকার, ১৪ জেলে আটক

বাংলাদেশকে নিরাপদ-শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান: ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

সারা দেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

খুব ভালো বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী