ই-পেপার রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩

মিরসরাইয়ের জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ হামলার অভিযোগ

আমার বার্তা অনলাইন
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩২

চট্টগ্রামের জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধের বসতঘরের পাশে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম ইসমাইল মোল্লা (৭৮)। তিনি উপজেলার ০৭ নং কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া (ভোলা মেম্বার বাড়ী), ০৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

ভুক্তভোগীর অভিযোগ, একই এলাকার বাসিন্দা চাঁন মিয়া (৩৬) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।

অভিযোগে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ইসমাইল মোল্লার বসতঘরের পাশের চিনের পাড়ায় আগুন দেওয়া হয়। সে সময় তিনি দোকানে অবস্থান করছিলেন। খবর পেয়ে বাড়িতে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত চাঁন মিয়ার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি বাঁশের আঘাতে মাথায় গুরুতর আহত হন বলে অভিযোগ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগীর দাবি, এর আগেও অভিযুক্ত ব্যক্তি তার গরুর ঘরে আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় তিনি জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চাঁন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

গাইবান্ধা সুন্দরগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০.৩০ মিনিটে শতাধিক

উপনির্বাচন: বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শামিলা

আবারও আলোচনায় বগুড়া-৬ আসন। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই আসনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে নতুন সরকারকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট, বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

প্রকল্পের ন্যায্যভাগ খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

মিরসরাইয়ের জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী-কর্মকর্তাদের সময়ানুবর্তিতার তাগিদ প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

উপনির্বাচন: বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শামিলা

পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত: হাইকমিশনার

মাতাপিতার মতো হজযাত্রীদের সেবা করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী

২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব